ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবী একটি অসম ক্ষমতার বলয়ে বন্দী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

পৃথিবী একটি অসম ক্ষমতার বলয়ে বন্দী

বেশ কয়েকবার আপনি জলবায়ু সম্মেলনে গিয়েছেন। এবারের সম্মেলন নিয়ে আপনার অভিজ্ঞতা বলুন।

এবার নিয়ে ছয়বার জলবায়ু সম্মেলনে গিয়েছি। জলবায়ু সম্মেলনের একটি প্রেক্ষাপট আছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্ব ধরিত্রী সম্মেলন হয়েছিল। সেখানে দুটি আন্তর্জাতিক সনদ তৈরি হয়—একটি জলবায়ু, অন্যটি প্রাণবৈচিত্র্য নিয়ে। পরে আরেকটি সনদ আসে মরুকরণ রোধ নিয়ে। এই তিন সনদ ধরে রাষ্ট্রপক্ষের তিনটি সম্মেলন হয়। এই কনফারেন্স অব দ্য পার্টিজের সংক্ষিপ্ত নাম কপ। জাতিসংঘের সবচেয়ে বড় কপ সম্মেলনটি হয় জলবায়ু নিয়ে।

তুরস্কে বসেছিল জলবায়ু সম্মেলনের ৩১তম আসর, কপ-৩১। ঘোষণা ছিল, এটি হবে ‘বাস্তবায়নের কপ’, অর্থাৎ আগের অঙ্গীকার ও প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন করা হবে। কিন্তু বাস্তবে এটি হয়েছে চরম হতাশা ও প্রতারণার একটি কপ। আগের কপগুলোতেও আশাভঙ্গ হয়েছে। ক্ষমতাধর ও সবচেয়ে বেশি কার্বন দূষণকারী দেশগুলো আগের কপগুলোতে অঙ্গীকার ভেঙেছে। কোপেনহেগেনের পর এটি দ্বিতীয় কপ, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হলো।

জাতিসংঘের আন্তসরকারি প্যানেল আইপিসিসি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈজ্ঞানিক গবেষণা, ক্ষতিগ্রস্ত মানুষের ঘটনা ও গণমাধ্যমের প্রতিবেদনসহ সব ধরনের প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে। তাদের প্রতিবেদনগুলো প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপের দেশগুলো বেশি কার্বন নিঃসরণ করে আসছে। যে কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। পৃথিবীর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কারা করেছে—আইপিসিসির নথিতে এসব প্রমাণিত, এ নিয়ে তর্কের জায়গা কই? এসব প্রমাণ ও নথি নিয়েই জাতিসংঘের একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো ‘ইউএনএফসিসিসি’, অর্থাৎ ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’, জলবায়ু সম্মেলন আয়োজন করে সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রপক্ষকে তাগাদা দেয়।

জাতিসংঘের নীতিতে বহুজাতিক কোম্পানি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, বেসরকারি প্রতিষ্ঠান সবাই অংশীদার।

এবারের সম্মেলনটির আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল, তারা শেষ পর্যন্ত আয়োজন করেনি। তবে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। সম্মেলন উদ্বোধনীতে ছিলেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল। পরে লিডারস সামিটে তুরস্কসহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দিয়েছেন। তাঁদের বক্তব্যে অনেক ভালো কথা ছিল, কিন্তু কোনো অঙ্গীকার বাস্তবায়নের দায়বদ্ধতা ছিল না। তাঁরা বলেছেন, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে, অভিযোজন তহবিল তিন গুণ করতে হবে। জনগণ যেসব দাবি তুলছে, তাঁদের অনেকের বক্তব্যে সেসব জায়গা পেলেও সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়নি।

সম্মেলনের অফিশিয়াল সিদ্ধান্ত হয় প্লেনারিতে এবং চূড়ান্ত দেনদরবার মঞ্চে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন দেশ প্রচুর বহুজাতিক কোম্পানির লবিস্ট নিয়ে আসে। এই লবিস্টরা প্রভাব তৈরি করেন। সেই প্রভাব ঠেকাতে জাতিসংঘকে, বিশেষ করে ইউএনএফসিসিসিকে তৎপর হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য রাষ্ট্রপক্ষদের একটি বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে আনতে হবে। এখনো সেই কাঠামো গড়ে ওঠেনি।

এটা ভালো প্রশ্ন। পৃথিবী একটি অসম ক্ষমতার বলয়ে বন্দী, এটা আমাদের স্বীকার করতে হবে। এই সম্মেলনের কাঠামোতেও তার ছাপ আছে। জাতিসংঘ ধনী ও ক্ষমতাবান দেশগুলোকে ‘ডেভেলপড কান্ট্রি’ বলছে, যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো, আর বাংলাদেশের মতো গরিব, ক্ষতিগ্রস্ত ও কম কার্বন নিঃসরণকারী দেশগুলোকে বলছে এলডিসি। পৃথিবী উত্তর ও দক্ষিণ গোলার্ধের ক্ষমতার বলয়ে বিভক্ত।

যে যুক্তরাষ্ট্র পুঁজি ও ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং প্রমাণিতভাবে যার দিকে অভিযোগের তির, তার রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নেন না। ইউরোপের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানরাও আসেননি। চীন ও ভারতের মতো দেশের অবস্থাও তাই। ব্রাজিলের রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন এবং লুলা খুব গুরুত্বপূর্ণ ‘বেলেম-আন্তালিয়া মেকানিজম’ তুলেছেন। কিন্তু দুর্বল ও এলডিসি বা ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সম্মিলিতভাবে উন্নত ধনী ও ক্ষমতাধর রাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে পারছেন না। এ দায়িত্ব জাতিসংঘকে নিতে হবে। কারণ, বাস্তবায়নের দায়বদ্ধতা তার।

এটা গ্রেটার একার কথা নয়। লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের দেশগুলো প্রায় ১০ বছর ধরে এ কথা বলে আসছে। জলবায়ু সম্মেলনের নামে সময়ক্ষেপণ হচ্ছে, পৃথিবীর জন্য কোনো সিদ্ধান্ত হচ্ছে না, বিশ্বনেতারা অঙ্গীকার ভঙ্গ করছেন এবং প্রতারণা করছেন। এই অর্থে এগুলো গ্রিনওয়াশ ও প্রতারণা।

হলো না কেন? আর জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো অ্যাজেন্ডা না রাখার কারণ কী?

জলবায়ু সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা ছিল জ্বালানির ন্যায্য রূপান্তর। অধিকাংশ দেশের জ্বালানি জীবাশ্মনির্ভর, অর্থাৎ তেল, গ্যাস ও কয়লা থেকে আসে। এখন আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি দেশকে কপের আগে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) তৈরি করতে হয়, অর্থাৎ কোন কোন খাত থেকে কীভাবে কতটা সে কার্বন দূষণ কমাবে, তার প্রতিবেদন। বাংলাদেশ এনডিসি ৩.০ তৈরি করেছে এবং তাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার কথা বলেছে। বিদ্যুতায়ন নিয়ে এবারের সিদ্ধান্ত ছিল, ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হবে। বাংলাদেশ তার জ্বালানি খাতের ২৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে চায়। বিশ্বজুড়েও সৌর ও বায়ুশক্তি নিয়ে প্রচুর কথা হচ্ছে।

বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি, আমাদের নেগোশিয়েটর দল খুব সক্ষম বা তৎপর নয় জলবায়ু ন্যায্যতার দেনদরবারের ক্ষেত্রে। হাওর, বরেন্দ্র, মধুপুর গড়, বনাঞ্চল, পাহাড়, চর, দ্বীপাঞ্চল, উপকূল ও নগর এলাকার জলবায়ুগত সংকট, মানুষের সংগ্রাম, ক্ষয়ক্ষতি ও চাহিদা সম্পর্কে তাদের হালনাগাদ ও গণমুখী ধারণা কম। কেউ কেউ ব্যক্তিগতভাবে খুব সক্ষম, পড়াশোনা ভালো বা জনগণের প্রশ্নে আন্তরিক। কিন্তু রাষ্ট্রপক্ষের জলবায়ু দেনদরবারের দলটি গঠন করতে হবে ব্যক্তির অভিজ্ঞতা, কাজ, যুক্ততা, দক্ষতা, আত্মবিশ্বাস ও সামর্থ্যের ভিত্তিতে, কোনো রাজনৈতিক বা বর্গীয় বলয় বিবেচনা না করে। কৃষক, নারী, আদিবাসী, প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, তরুণ, গণমাধ্যম, একাডেমিক, গবেষক, বিজ্ঞানী, সংস্কৃতিকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার, সব খাত থেকেই প্রতিনিধি নিতে হবে। সরকার তো জানে কারা কোথায় কী ধরনের কাজ করছে এবং সেসব কী ধরনের প্রভাব তৈরি করছে। বছরজুড়ে সরকারের তৎপরতা থাকতে হবে, তাদের কাজ বিশ্লেষণ করতে হবে, গণমাধ্যমে এসব নিয়ে প্রচুর প্রকাশনা থাকতে হবে এবং এর জন্য জাতীয় বাজেট বরাদ্দ করতে হবে। তাহলে এই দল বিশ্ব জলবায়ু মঞ্চে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে, যেমন অন্য অনেক দেশ রাখছে।

যুক্ত যে হয়নি, তা নয়। সেই ইতিহাস আছে। জাতিসংঘের জলবায়ু কাঠামোর মধ্যেই ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’, যার নেতৃত্ব এক সময় বাংলাদেশ দিয়েছে। আরও আছে সান্টিয়াগো নেটওয়ার্ক, যা অর্থনৈতিক নয় এমন ক্ষয়ক্ষতি, অর্থাৎ নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ নিয়ে কাজ করে। একটি উদাহরণ দিই। সুনামগঞ্জ-সিলেটের বন্যার পর আমি গ্রামগুলোতে ঘুরেছি। হাওর অঞ্চলের নারীরা ধামাইল গান গায়, তাদের একটি করে গানের খাতা থাকে। বন্যায় সব খাতা ভেসে গেছে। বড় বন্যায় শুধু ধান, গাছ, গরু-ছাগল, হাঁস-মুরগি বা ঘরবাড়ি ধ্বংস হয় না, গানও হারিয়ে যায়, কবিতা হারিয়ে যায়, দাদি-নানির বলা কথা হারিয়ে যায়, নকশিকাঁথার নকশা হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। এটাই নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ। বাংলাদেশ এসব বিষয়ে নেতৃত্ব দিতে পারে।

বাংলাদেশ তো সার্কের মতো বিশাল ফোরাম তৈরি করেছিল। বিবিআইএন, অর্থাৎ ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপালের ফোরামও করেছিল। এই প্রতিবেশী দেশগুলোর ইকোসিস্টেম ও জলবায়ু অভিজ্ঞতা অনেকটা একই রকম। এসব নেটওয়ার্ককে অনেক শক্তিশালী করা দরকার।

একদম ঠিক জায়গাটি ধরেছেন। এ কারণেই ২০০৮ সাল থেকে আমি বলছি, সব দোষ নন্দ ঘোষের মতো সব দোষ জলবায়ু ঘোষের (পরিবর্তনের) নয়। সবকিছু জলবায়ু পরিবর্তনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না।

তাই প্রতিটি রাষ্ট্রের আগে নিজেকে প্রশ্ন করা উচিত, নিজের দেশে পরিবেশ রক্ষায় সে কতটুকু কাজ করছে এবং নিজে কতটুকু দূষণ করছে। জলবায়ু ও পরিবেশকর্মীদেরও এই পাঠটা থাকা উচিত। দূষণ দেশের ভেতরে হোক বা বৈশ্বিক পর্যায়ে, এটা ক্ষমতা, নিওলিবারেল অর্থনৈতিক ব্যবস্থা ও প্রবল পুঁজিবাদী কাঠামোরই ফল। আমরা একধরনের এক্সট্রাক্টিভ ক্যাপিটালিজমকে জায়েজ করছি। ধনীদের হাতে ইউরেনিয়াম, হীরা, সোনা, লিথিয়াম, তেল, গ্যাস ও কয়লা আছে বলেই তারা ধনী। আর কম কার্বন নিঃসরণকারী ক্ষতিগ্রস্ত দেশগুলোর আছে বিদ্যা, বুদ্ধি, লোকায়ত জ্ঞান, অভিযোজনের সক্ষমতা ও সংগ্রাম। বাংলাদেশের হাজার রকমের দেশি ধানের জাত আছে, অনেক রকমের দেশি হাঁস-মুরগি, গরু-ছাগল আছে, এগুলো দিয়েই গ্রামীণ ব্যবস্থা টিকে থাকে।

পৃথিবীর অসম ক্ষমতাকাঠামো, রাজনৈতিক কর্তৃত্ব ও পুঁজিবাদী ব্যবস্থাকে প্রশ্ন না করে পরিবেশ বা জলবায়ু আন্দোলন সক্রিয় হতে পারে না। এটা মঞ্চে ফ্যাশন শো করার ব্যাপার নয়। গাছপালা, নদী, মানুষ, পাখি, মাছ, অর্থাৎ পৃথিবীর টিকে থাকার একটি রাজনৈতিক জিজ্ঞাসা এটি। এই জিজ্ঞাসা মানুষের ভেতর দিয়েই আসতে হবে।

আজকের পত্রিকা এবং আপনাকেও ধন্যবাদ।

(সংক্ষেপিত, পুরো সাক্ষাৎকারটি অনলাইনে পড়ুন)

চুক্তির ফলে বাংলাদেশের নীতিগত সার্বভৌমত্ব থাকবে না

এনসিটি বা নিউমুরিং কনটেইনার টার্মিনাল বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি সেবা দিয়ে একটি লাভজনক টার্মিনাল হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে নতুন অবকাঠামোগত বিনিয়োগের সুযোগও সীমিত; এই অবস্থায় এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কারণ কী?

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

শেখ রোকন লেখক ও নদী-গবেষক এবং নদী, জলাভূমি ও পানিসম্পদবিষয়ক নাগরিক সংগঠন ‘রিভারাইন পিপল’-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব। কর্মসূত্রে সংবাদপত্রে জড়িত থাকার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন।

জনপ্রিয় টার্গেট

পৃথিবী একটি অসম ক্ষমতার বলয়ে বন্দী

প্রকাশ: ০৯:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬