ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিতে কীটনাশক কি অপরিহার্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

দুঃখজনক হলেও সত্য, ক্যানসার আক্রান্ত এসব রোগীর মধ্যে কৃষকই বেশি। বাংলাদেশে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের করা এক জরিপে দেখা গেছে যে হাসপাতালে ক্যানসারে আক্রান্ত যত পুরুষ রোগী ভর্তি হন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক পেশায় কৃষক। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংস্থাটির হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, তাদের ওপর এই জরিপ করা হয়। জরিপে দেখা গেছে, ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি করা পুরুষ রোগীদের মধ্যে ৬৪ শতাংশই নানাভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত, তথা কৃষক। প্রশ্ন হলো, যে কৃষক সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে এ দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করেন, তাঁদের কপালে কেন এই দুর্ভোগ? আর অন্যরাই-বা কেন এত বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন?

বাংলাদেশে ক্যানসার রোগের প্রধান কারণগুলোর মধ্যে তামাক ও ধূমপান, পরিবেশ ও বায়ুদূষণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য—এগুলো অন্যতম। অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্যের প্রধান উৎস হলো ফসলের মাঠ। ফসলের মাঠে ফসল শুধু পরিবেশগত কারণেই দূষিত হচ্ছে না, সেখানে কৃষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকেরা জেনে বা না জেনে বাছবিচারহীনভাবে বিভিন্ন অনুমোদিত-অননুমোদিত কৃষি রাসায়নিক দ্রব্য ফসলের খেতে প্রয়োগ করছেন। এতে শুধু ফসলই না, ফসলের খেত থেকে সেসব রাসায়নিক ক্ষতিকর দ্রব্য মিশছে মাটিতে, খেত থেকে বেরিয়ে যাওয়া সেচের পানি গিয়ে মিশছে নালা-ডোবা ও খালে-বিলে। যার পরিণতিতে মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। উৎপাদিত ফসলে সহনীয় মাত্রার চেয়ে প্রায়ই বেশি মাত্রায় বালাইনাশক, বিশেষ করে কীটনাশকের অবশিষ্টাংশ রয়ে যাচ্ছে খাদ্যে, যে খাদ্য খেয়ে বাড়ছে ক্যানসারের ঝুঁকি। পাশাপাশি একজন কৃষক যখন তাঁর ফসলকে রোগ-পোকা থেকে বাঁচাতে গিয়ে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নিয়েই বিষাক্ত বালাইনাশক খেতে ছিটাচ্ছেন, সে বিষাক্ত বালাইনাশক তাঁর ত্বকে লাগছে, চোখমুখে লাগছে ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করছে। ফলে তার ক্যানসারসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। ফসল বাঁচাতে গিয়ে কৃষককেই শেষে প্রাণ হারাতে হচ্ছে।

যদিও সব কীটনাশক ক্যানসার সৃষ্টি করে না, তবু বাংলাদেশে নির্দিষ্ট কিছু কীটনাশকের দীর্ঘমেয়াদি ও অনিরাপদ সংস্পর্শকে ক্যানসারের ঝুঁকি বাড়ানোর একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। শুধু ক্যানসারই না, কৃষকদের মধ্যে অনেকেই অন্যান্য দীর্ঘমেয়াদি জটিল রোগে ভুগছেন। বেশির ভাগ কৃষকই সঠিক চিকিৎসাসেবা নিতে অক্ষম। তাই তাঁদের কী পরিণতি হচ্ছে, তা সহজেই অনুমেয়। পরিবেশের কথা নাহয় স্থগিত রাখলাম, কিন্তু যেখানে মানুষের জীবনের প্রশ্ন জড়িত, সেখানে কোনো আপস করা যায় না।

এ থেকে কৃষকদের পরিত্রাণ পেতে আমাদের সাহায্য করা দরকার। অথচ চাষাবাদের ধরন এখন অনেক বদলে গেছে। এখন বালাইনাশকের ব্যবহার ছাড়াই নিরাপদ ফসল উৎপাদনের অনেক কলাকৌশল এসেছে। ফসল উৎপাদন করতে কোনো কোনো ক্ষেত্রে কীটনাশক তথা বালাইনাশকের প্রয়োজন হয়তো আছে, কিন্তু অনিবার্য নয়।

এ দেশে গত শতকে ষাটের দশকে সবুজ বিপ্লবের হাত ধরে আগমন ঘটে কীটনাশকের। ১৯৫১ সালে প্রথম এ দেশে সরকারিভাবে কীটনাশক আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯৫৫ সালে প্রথমবারের মতো ৩ টন এনড্রিন আনা হয় ও তা ফসলের খেতে প্রয়োগ করা হয়। ১৯৭০ সালে আমদানি করা হয় প্রায় ৪ হাজার টন বালাইনাশক। গত পাঁচ দশকে বালাইনাশকের ব্যবহার বেড়েছে ১০ গুণের বেশি। কৃষকেরা সহজে হাতের নাগালে এসব বালাইনাশক পাওয়ায় সাত-পাঁচ না ভেবে এগুলোই নির্বিচারে ফসলের খেতে প্রয়োগ করছেন।

সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি অর্থনীতি বিভাগের করা এক গবেষণায় উঠে এসেছে কৃষকদের কীটনাশক ব্যবহারের কিছু চমকপ্রদ তথ্য। গবেষণার ফলাফল থেকে জানা গেছে যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার সময় প্রায় ৬০ শতাংশ কৃষক কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন না, অধিকাংশ কৃষক নিরাপদ স্থানে কীটনাশক রাখেন না, ৫৬ শতাংশ কৃষক সেগুলো রাখেন শোয়ার বা বসার ঘরে। প্রায় ৮১ শতাংশ কৃষক স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে কীটনাশক প্রয়োগ করেন। ফলে তাঁদের কীটনাশক প্রয়োগ করার সময় স্বাস্থ্যঝুঁকি বাড়ে; অনেকেরই মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া, চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যা হয়। এ জন্য ৫২ দশমিক ৭ শতাংশ কৃষক এখন জৈব বালাইনাশক কিনতে আগ্রহী। কেননা, জৈব বালাইনাশক বিভিন্ন জীবজ উৎস থেকে তৈরি করা হয়। যে কারণে তা পরিবেশে প্রয়োগ করার পর সেগুলোর রাসায়নিক কীটনাশকের মতো দীর্ঘমেয়াদি অবশিষ্ট ক্রিয়া থাকে না, পরিবেশে থাকা অন্যান্য উপকারী জীবেরও ক্ষতি করে না। পাশাপাশি এ কথাও সত্য যে এসব জৈব বালাইনাশকের কথা অনেক কৃষক এখনো জানেন না এবং রাসায়নিক কীটনাশকের মতো সেগুলো সুলভ নয়।

রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে হলে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে, আর তা করতে হলে কীটনাশক বিক্রেতা ও ক্রেতাদের তথা ব্যবহারকারীদের সে সম্পর্কে সচেতন করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ, সভা, দলীয় আলোচনা ও মাঠপর্যায়ে বিভিন্ন ফসলে তা প্রয়োগের কার্যকারিতা প্রদর্শনের বাস্তব পরীক্ষার মাধ্যমে কৃষকদের মধ্যে আস্থা তৈরি করাতে হবে। এ ব্যাপারে অবশ্যই নেতৃত্ব দিতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে।

সম্প্রতি ৮টি জেলার ৯টি উপজেলায় পার্টনার প্রকল্পের মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের ওপর এক জরিপ পরিচালনা করা হয়। তাতে দেখা যায়, প্রশিক্ষণ গ্রহণের ফলে সেসব কৃষকের মধ্যে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমেছে প্রায় ২৬ শতাংশ, পক্ষান্তরে জৈব বালাইনাশকের ব্যবহার বেড়েছে প্রায় ৮১ শতাংশ। এমনকি অন্যান্য পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ফলে সেসব ফসলের গড় ফলন বেড়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এ জরিপ প্রমাণ করেছে ফসল উৎপাদনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার অপরিহার্য নয়। অপরিহার্য হলো ফসল চাষের ভালো ব্যবস্থাপনাগুলো অনুসরণ করা। সেগুলো করতে বা কৃষকদের দিয়ে করাতে হলে প্রশিক্ষণের পাশাপাশি দরকার একটি বাস্তবসম্মত বহুমাত্রিক সমন্বিত পরিকল্পনা, যার মধ্যে থাকবে কৃষক, উৎপাদনক্ষেত্র, বাজার ও ভোক্তার টেবিল, এককথায় সংশ্লিষ্ট সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ।

এমনকি ভোক্তার সচেতনতাও জরুরি। বাজারে যদি কীটনাশকমুক্ত নিরাপদ ফসল সহজলভ্য করা যায় ও সেগুলো গ্রহণের ব্যাপারে ভোক্তাদেরও সচেতন করা যায়, তাহলে কৃষকেরাও তা উৎপাদনে উৎসাহী হবেন। তবে অবশ্যই মনে রাখা দরকার, কেবল বিষাক্ত রাসায়নিক কীটনাশক বর্জনই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা দিতে পারে না। এর সঙ্গে জড়িত রয়েছে মাটি, পানি, বায়ুদূষণের মতো আরও অনেক বিষয়, রয়েছে ফসলের আরও অনেক সুব্যবস্থাপনা। সেগুলো নিশ্চিত করতে পারলেই রক্ষা পাবে ভোক্তা ও কৃষকের স্বাস্থ্য, ঝুঁকি কমবে দেশের পরিবেশদূষণের।

লেখক: মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ

শিক্ষিত বেকার ও কর্মসংস্থানের অপ্রাপ্তি

শিক্ষিত বেকার ও কর্মসংস্থানের অপ্রাপ্তি

শিক্ষাজীবনের শেষ পরীক্ষাটি শেষ হওয়ার পর একজন তরুণের সামনে নতুন একটি অধ্যায় খুলে যাওয়ার কথা। হাতে সনদ থাকবে। অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ থাকবে। থাকবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা সম্পূর্ণ বিপরীত।

সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

দেশের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান যেন একেকটি ক্ষমতাকাঠামোর আঁতুড়ঘর হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে কেউ প্রবেশের সঙ্গে সঙ্গে শুধু একটি পদ পান না; অনেক ক্ষেত্রে পেয়ে যান একধরনের সামাজিক ক্ষমতা। যে মানুষটি চাকরিতে ঢোকার আগে সাধারণ নাগরিক ছিলেন, তিনি দপ্তরের চেয়ারে বসার পরই যেন স্যার হয়ে ওঠেন।

কয়েকটি নিরীহ প্রশ্ন

কয়েকটি নিরীহ প্রশ্ন

যে বিষয়টি নিয়ে দেশের জনগণ এখন সবচেয়ে বেশি উৎসুক, সে বিষয়ে কিছু বলার নেই, মানে বলা যাবে না। কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, তার সুরাহা এখনো হয়নি। তাই বাকস্বাধীনতার সীমা কতটা, তা এক রহস্যময় প্রশ্নে পরিণত হয়েছে। এ কারণে এই লেখায় কিছু মৌলিক প্রশ্ন তুলব, যেগুলো নিয়ে ভাবা জরুরি।

জনপ্রিয় টার্গেট

কৃষিতে কীটনাশক কি অপরিহার্য

প্রকাশ: ০৭:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬