ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০০ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

মামলা দায়েরের পেরিয়ে গেছে ১০ বছর ৮ মাস ১১ দিন। এরপরও শেষ হয়নি তদন্ত। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা করেন। কিন্তু নয় বছরেও রিজার্ভ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।

যদিও এই মামলায় তদন্ত শেষ পর্যায়ে এবং অভিযোগপত্র তৈরির কাজ চলছে এ ধরনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, তবুও তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়নি বলে সিআইডি থেকে জানানো হয়।

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আদালতে প্রবেশে বাধা, ‘প্রকাশ্যে’ বিচারিক কার্যক্রম চলছে বলা যাবে কি না— প্রশ্ন বিচারপতির

বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত কক্ষে আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মীদেরও আপিল বিভাগে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আর আপিল বিভাগের সিদ্ধান্তের কারণে হাইকোর্টে বিভাগের অনেক বেঞ্চেও প্রবেশে…

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ওকাপের প্রতিবেদন

নারী গৃহকর্মীদের পরিস্থিতি আরও উদ্বেগজনক। গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগ মজুরি শোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০০ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

প্রকাশ: ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬