অনুসন্ধানে ‘ওটিএন বাংলা’ নামের ওয়েবসাইটে আজ ১৮ নভেম্বর ‘পদত্যাগ করলেন বিএনপির আরেক এমপি বরকতউল্লা বুলু!’ শিরোনামেপ্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। একই শিরোনাম সংবলিত প্রতিবেদনটি আজ সকাল ৯টা ৫০ মিনিটে ‘OTN Bangla’ নামের ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
তবে সংবাদটির শিরোনামে পদত্যাগের কথা উল্লেখ করা হলেও প্রতিবেদনের ভেতরে বিষয়টিকে কেবল ‘গুঞ্জন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, এ বিষয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি এবং তথ্যটি যাচাই-বাছাই চলছে। অর্থাৎ, কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সূত্র ছাড়াই শিরোনামে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
প্রকৃতপক্ষে, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগকরেন। ১৭ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর পদত্যাগের বিষয়টি জানান। এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ‘ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা’ শিরোনামেপ্রতিবেদন প্রকাশ করে। বাসসের প্রতিবেদনে বলা হয়, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। স্পিকার ১৫ নভেম্বর সেটি গ্রহণ করেন। ফলে সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী আসনটিশূন্য হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু পদত্যাগ করেছেন—এমন দাবিতে ছড়ানো দাবিটি ভিত্তিহীন। সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পদত্যাগের ঘটনার প্রেক্ষাপটে কোনো প্রমাণ ছাড়াই নিছক গুঞ্জনের ওপর ভিত্তি করে এই বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
দৈনিক টার্গেট 






















