ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হলো এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে আজ সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, গতকাল (২৮ নভেম্বর) রাতে সায়লা পারভীনকে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাইকে মিরপুরের রাকিন সিটি থেকে আটক করা হয়।

সায়লা ফারজানা পেশায় সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরের বছর ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া তাঁর দুই ভাইয়ের নাম রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।

গত ১৫ অক্টোবর মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর শ্যালক রেজাউল আলম শাহীনও ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

নির্দলীয় ইউপি ভোটে দলভিত্তিক এজেন্ডা চান না সিইসি

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় এ নির্বাচনে দলভিত্তিক কোনো এজেন্ডা থাকার কথা নয়। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি)…

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাপা-এলডিপি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপ শুরু হয়। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

জনপ্রিয় টার্গেট

৩৮ মিনিটে ৫ গোলে ফিরল ১২ বছর আগের কীর্তি

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হলো এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

প্রকাশ: ০২:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬