ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সরকারি এক হিসাব মতে, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০। এর বাইরে অনুমোদিত পদ শূন্য ছিল ৫ লাখ ২১ হাজার ৯২২টি। বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ কাজে নিয়োজিত। তাঁদের মধ্যে ৬৬ দশমিক ৪ শতাংশ বেসরকারি খাতে, ৪ দশমিক ৭ শতাংশ সরকারি খাতে এবং অন্যরা খানাভিত্তিক প্রতিষ্ঠানে কর্মরত। একটি সত্য নিয়ে কোনো বিতর্ক নেই। সত্যটি হচ্ছে, দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ সরকারি চাকরি করেন না; অথচ এই সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্বারা রাষ্ট্র সচল থাকে। কেউ মাঠে, কেউ কারখানায় আবার কেউ বিদেশ থেকে রেমিট্যান্স পাঠান। রাষ্ট্রের কর্মচারী সংখ্যালঘু হলেও তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যেমন আছে, তেমনি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিও রাষ্ট্রের দায় রয়েছে।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, আর বেসরকারি চাকরিজীবীরা বঞ্চিত থাকবেন, বিষয়টি আমাদের রাষ্ট্রীয় আলোচনায় সবচেয়ে কম আলোচিত বিষয়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই বাজেটে সরকারের ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান দুটি পাশাপাশি রাখলে বোঝা যায়, রাষ্ট্রের অর্থনৈতিক বাস্তবতা কতটা কঠিন। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি একটি রাজস্ব ও ব্যয়নীতির সিদ্ধান্ত। তাই জনগণের প্রশ্নের অধিকার আছে। আমার টাকা দিয়ে কর্মচারীদের বেতন বাড়ছে, কিন্তু আমার পাওনা কোথায়?

দেশের গণমানুষ রাষ্ট্রের কাছে পরিচিত করদাতা হিসেবে। পণ্য কিনলে এবং ব্যবসা করলে কর দিতে হয়। আমদানি হলে শুল্ক দিতে হয়। কিন্তু নাগরিক যখন রাষ্ট্রের কাছ থেকে সেবা নিতে যান, তখন কেন তাঁকে মনে হবে তিনি অনুগ্রহ পেতে এসেছেন? কেন সরকারি হাসপাতালে সেবা পেতে নাগরিককে অসহায় হতে হবে? কেন একটি বৈধ অনুমোদনের জন্য দপ্তরের দরজায় দরজায় ঘুরতে হবে? কেন একজন কর্মচারী নাগরিকের সঙ্গে এমন আচরণ করবেন, যেন নিজের পকেটের টাকা থেকে তিনি সেবা দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু নতুন পে-স্কেল নিয়ে আলোচনা করলে রাষ্ট্রের মূল সমস্যা আড়ালে থেকে যায়।

দেশের প্রশাসনিক সংস্কৃতির বড় সমস্যা হলো অতিরিক্ত পদমর্যাদাকেন্দ্রিকতা। একজন কর্মচারী যদি মনে করেন তাঁর পদ তাঁকে সাধারণ নাগরিকের ওপরে তুলে দিয়েছে, তাহলে তিনি রাষ্ট্রের ধারণাটি ভুল বুঝেছেন। চেয়ার বা দপ্তর ব্যক্তিগত সাম্রাজ্য নয়। সরকারি ক্ষমতা ব্যক্তিগত মর্যাদার অলংকার নয়। সবকিছুর মালিকানা শেষ পর্যন্ত জনগণের। একজন কর্মচারী যত বড় পদেই থাকুন না কেন, একজন সাধারণ নাগরিক তাঁর কাছে নীচু মানুষ নন। গণতান্ত্রিক রাষ্ট্রে উল্টো সত্যটি মনে রাখা দরকার, কর্মচারীর পদ বড় হতে পারে, নাগরিকের মর্যাদা ছোট হতে পারে না। মাঝেমধ্যে কর্মচারীর ভুল কাজের জন্য জনগণকে দুর্ভোগ পোহাতে হয়, তাহলে তাঁর উপস্থিতি দিয়ে রাষ্ট্রের কী লাভ?

একজন দক্ষ চিকিৎসকের বেতন রাষ্ট্রের ব্যয় নয়, এটি নাগরিকের জীবন রক্ষার বিনিয়োগ। একজন দক্ষ শিক্ষকের বেতন শুধু বেতন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরির বিনিয়োগ। প্রশাসনিক কর্মচারী যদি জনগণের কাজ আটকে রাখেন, ঘুষ ছাড়া ফাইল না ছাড়েন কিংবা ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না? কারণ, বেতন বৃদ্ধির বিনিময়ে তাঁরা কতটা জনসেবা নিশ্চিত করবেন? এটাই হওয়া উচিত নতুন পে-স্কেলের কেন্দ্রীয় দর্শন।

শেষ পর্যন্ত রাষ্ট্র কার? এই প্রশ্নের উত্তর ভুলে গেলে পুরো বিতর্কই অর্থহীন। রাষ্ট্র কোনো আমলা, মন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের নয়; রাষ্ট্র জনগণের। সরকারি কর্মচারী সেই রাষ্ট্রের প্রশাসনিক কর্মীমাত্র। তাঁর ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে; কিন্তু সেই সঙ্গে তাঁর একটি মৌলিক দায়িত্বও আছে। যে জনগণের অর্থে তাঁর বেতন, সেই জনগণকে সম্মানের সঙ্গে সেবা দেওয়া। সরকারি অফিসে চেয়ার থাকুক, কিন্তু সেই চেয়ার যেন জনগণের মাথার ওপর না উঠে যায়। শেষ বিচারে একটি সত্য অস্বীকার করার উপায় নেই। সরকারি কর্মচারী জনগণের প্রভু নন, জনগণের সেবক। আর যে রাষ্ট্রে সেবক নিজেকে প্রভু ভাবতে শুরু করেন, সেখানে শুধু পে-স্কেল বদলালে রাষ্ট্রের চরিত্র বদলায় না। রাষ্ট্র বদলাতে হলে বদলাতে হবে ক্ষমতার সংস্কৃতি। আর সেই পরিবর্তনের প্রথম শর্তই হলো জনগণকে প্রজা নয়, রাষ্ট্রের মালিক হিসেবে দেখতে শেখা।

লেখক: মনিরুজ্জামান অন্তর, সাংবাদিক

শহীদ ডা. মিলন দিবস: মিলনের চিরস্মরণীয় আত্মত্যাগ

আজ থেকে ৩৬ বছর আগের কথা। ঘটনাকালে দেশব্যাপী রাজপথ-রেলপথ অবরোধ আন্দোলন চলছিল। ১৯৯০-এর ২৭ নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সভায় যোগ দিতে রিকশায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ বা পিজি) যাচ্ছিলেন ডা. মিলন।

জনপ্রিয় টার্গেট

সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

প্রকাশ: ০৮:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬