০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

চলতি বছর ১ নভেম্বর তাঁর আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিলেন।

চাকরিতে ফেরার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই কর্মকর্তা। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় এসেছিলেন তিনি।

দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৪ সালের ১২ অক্টোবর দুদকে যোগদান করেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালান। তাঁর অনুসন্ধানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসে। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন।

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতির অনুসন্ধান ছিল তাঁর আলোচিত কাজগুলোর একটি। এ অনুসন্ধানে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে আসে। রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির চক্রের বিরুদ্ধেও অনুসন্ধান করেন তিনি। কক্সবাজারের ইয়াবা চোরাচালান এবং তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধেও মামলা করেন।

এ ছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করেন শরীফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগে তৈরি করেন ১৮২ পৃষ্ঠার অনুসন্ধান প্রতিবেদন। এসব অনুসন্ধানের কারণে দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

২০২১ সালের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪ (২) বিধি প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় দুদকের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তাঁর অপসারণের প্রতিবাদে দুদকের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনও করেন।

চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক। পরে সংস্থাটি সেই লিভ টু আপিল আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করেন। ফলে হাইকোর্টের দেওয়া পুনর্বহালের রায় বহাল থাকে এবং শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি বাধা দূর হয়।

শেখ হাসিনা ফিরতে চাওয়ায় প্রত্যর্পণে ভারতের আর আপত্তি থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা নিজে থেকেই দেশে আসার উদ্যোগী হওয়ায় তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

কমলাপুর রেলস্টেশন-বাগেরহাট পাসপোর্ট অফিসসহ দেশের চার স্থানে দুদকের অভিযান

বাংলাদেশ রেলওয়ের কমলাপুর লোকোশেডে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে পঞ্চগড় পৌরসভা, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং নাটোরের…

ইসলামাবাদে মারগালা ডায়ালগে অংশ নিচ্ছেন এনএসআই মহাপরিচালক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপ ‘মারগালা ডায়ালগ ২০২৬’। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এ সংলাপ চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

জনপ্রিয় টার্গেট

বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ

প্রকাশ: ০৪:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬