০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ বুধবার হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করে এই তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৬৯ জন মারা গেছে। ‌এর মধ্যে হামে ১০৫ জনের আর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ঠিক সময়ে শিশুদের হামের টিকা না দেওয়ায় হামে শিশুরা মারা যাচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামকে তদন্ত কমিশনের সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগে অন্তর্বর্তী সরকারের ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

তদন্ত কমিশনকে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিতকরণ; ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান এবং কমিশনের বিবেচনায় সংশ্লিষ্ট অন্য কোনো সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তসংশ্লিষ্ট বিষয়ে কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

স্বাস্থ্যসেবা বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব প্রকার সহায়তা, কমিশনের ব্যয় নির্বাহ ও কমিশনকে সহায়তার উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা বিভাগ বা এর অধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে দায়িত্ব দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিব ছাড়াও

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়ার বিধান যুক্ত হতে পারে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ। এ বিষয়ে আইনের খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত ঐকমত্য হয়েছে।

জনপ্রিয় টার্গেট

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন

প্রকাশ: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬