আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬ ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এটা কাউকে ঠেকানোর জন্য নয়, তাদের ঠেকানোর দরকার নেই।’
অনুষ্ঠানে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 



























