কৌশলগত জোট, আদর্শিক নয়: খেলাফত মজলিস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বর্তমান সমন্বয় শুধুই রাজনৈতিক বাস্তবতার অংশ, এটি কোনো আদর্শিক বা আকিদাগত ঐক্য নয়। তিনি বলেন, উভয় দলের মধ্যে বিশ্বাস, চিন্তাধারা ও আদর্শিক দিক থেকে আগের মতই পার্থক্য বিদ্যমান  রয়েছে।

রোববার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ১১ দলীয় নির্বাচনি জোট গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই জোটে এমন দলও রয়েছে যারা ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্ন অবস্থানে রয়েছে। তবে জাতীয় স্বার্থ ও সময়ের দাবি বিবেচনায় বৃহত্তর রাজনৈতিক সমন্বয় তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতা মানেই আদর্শিক একতা নয়। বিভিন্ন মত ও পথের দলগুলো দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এক প্ল্যাটফর্মে এসেছে মাত্র।

হেফাজতে ইসলাম প্রসঙ্গে মামুনুল হক বলেন, সংগঠনটি সবসময় কুরআন-সুন্নাহভিত্তিক নীতির ওপর পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও ইসলামের স্বার্থ রক্ষায় ভূমিকা অব্যাহত রাখবে। দেশীয় কিংবা আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের আঘাত এলে হেফাজতে ইসলাম অতীতের মতোই সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাহফুজুল হক, মুফতি জসিমউদ্দীন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন ও সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহসহ আরও অনেকে।

কৌশলগত জোট, আদর্শিক নয়: খেলাফত মজলিস

প্রকাশ: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬