দিল্লির আন্দোলনে সংহতি, দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ রোববার রাত সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগে সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী বলেন, ছাত্র-যুবকদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে ভারত সরকার পুলিশি দমন-পীড়ন অব্যাহত রেখেছে। পাশাপাশি বিজেপির ছাত্রসংগঠন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ভাড়াটে দুর্বৃত্তদের ব্যবহার করে আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সাথী আরও বলেন, গত ১০ অক্টোবরের কর্মসূচির আগে আন্দোলনের বহু নেতাকে আটক করেছে পুলিশ। দমন-পীড়ন ও গ্রেপ্তার করে গণ-আন্দোলন থামানো যায় না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা এর উদাহরণ। তিনি আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি এবং ন্যায়সংগত আন্দোলনে দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করে। এ ঘটনা বিদ্যমান বিশ্বব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থার গভীর সংকটও তুলে ধরে।

রাশেদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার সম্ভাবনাকে এ ধরনের ঘটনা সামনে নিয়ে আসে। একই সঙ্গে তিনি ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের গণদাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

রাশেদ শাহরিয়ার ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাঁদের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি ও শুভেচ্ছা জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। এতে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম নান্টু।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ১৩টি বামপন্থী দলের মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চুক্তি বাতিল না হলে ‘কঠোর’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ সব দাবি

জনপ্রিয় টার্গেট

জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

দিল্লির আন্দোলনে সংহতি, দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

প্রকাশ: ১২:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬