আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ লুট করে বিদেশে নিয়ে গেছেন। তাঁদের কেউ কেউ দেশ ছাড়তে না পেরে ভেতরে ঘাপটি মেরে রয়েছেন। তাঁরাই নানা ধরনের অরাজকতা তৈরির চেষ্টা করছেন। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘সরকার সদা প্রস্তুত, জনগণ সদা প্রস্তুত। কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই।’
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া থাকতে পারে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে। আলোচনায় শ্রমিকনেতারাও উপস্থিত ছিলেন। তাঁরাও বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু এরপর পুলিশ বক্স ও গাড়িতে আগুন দেওয়া এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব কাজ আক্রমণকারীরা করেছে, প্রকৃত পোশাকশ্রমিকদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এসব ঘটনায় উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে দাবি করে রিজভী বলেন, তাঁদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। কারা এসব ঘটনায় উসকানি দিচ্ছেন, তা-ও জানা গেছে বলে দাবি করেন তিনি।

দৈনিক টার্গেট 


























