সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণ যাদের রক্ত দিয়ে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে গোপনে যদি এই সরকারের কোনো একটা অংশের সম্পর্ক না থাকে, তাহলে কী করে গতকাল বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারল? গোয়েন্দা সংস্থা, পুলিশ ও ল-এনফোর্সিং এজেন্সি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল করতে পারায় সরকারের ইঙ্গিত আছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, তাঁরা মুখে মুখে বলছেন—আমরা আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, ধরে আনব, বিচার করব। বিচার কোর্ট করছে, আর আপনারা বড় বড় আসামিদের জামিন দিচ্ছেন মিছিল করতে—যাদের ধরতে পারছেন না।’ তিনি দিল্লির সঙ্গে গোপনে সরকারের ভেতরে কোনো অংশের যে সম্পর্ক নেই—তা প্রমাণ করার আহ্বান জানান।

ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, ‘মনে হচ্ছে যেন আমাদের চব্বিশের রক্তদান যেন বৃথা চলে যাবে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ক্ষমতায় গেলে শরিয়ার বাইরে আইন না করার প্রতিশ্রুতি, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে। পারিবারিক আইন, হেবার আইন পরিবর্তন করে সরকার কোরআনের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, সংসদীয় মুখপাত্র নাজিবুর রহমান মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সংসদে ও সংসদের বাইরে কথা বলবে এবং কর্মসূচিও দিতে পারবে। তবে অহেতুক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত হইচই করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। বাস্তবতার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বিষয় নিয়েই বিরোধী দলের কথা বলা উচিত।

জনপ্রিয় টার্গেট

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, মূল আসামি গ্রেপ্তার

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

প্রকাশ: ০৮:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬