ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিবৃতিতে এনসিপি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি।

এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।

বিবৃতিতে এনসিপি আরও বলেছে, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে।

মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

ছয় দিনের সরকারি ও সাংগঠনিক সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির

প্রকাশ: ১২:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬