এনসিপিতে ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিংবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার।

বিবৃতিতে সারোয়ার তুষার বলেন, বিভ্রান্তি ছড়ানো এবং বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

সারোয়ার তুষার জানান, এনসিপির রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।

প্রসঙ্গত, গত ১৫ মে এনসিপির সাধারণ সভায় দলের সাংগঠনিক কাঠামো ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, মুখপাত্র পদ বিলুপ্ত করারও সিদ্ধান্ত হয় ওই সভায়। এরপর গত ১১ অক্টোবর এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় কমিটির তালিকা চূড়ান্ত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে দলটির শীর্ষ নেতাদের পদ-পদবি নিয়ে সংবাদ প্রচার হতে শুরু করে। ‘সুপার সিক্স’ নিয়েও আলোচনা ছড়িয়ে পড়ে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ‘সুপার সিক্স’ নামে তাদের কোনো গ্রুপ বা ফোরাম নেই।

এনসিপির নেতারা জানান, রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের তালিকা মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করা হবে। পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পদ অপরিবর্তিত থাকবে।

মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদ বিলুপ্ত হবে। সে ক্ষেত্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হবেন সারজিস আলম ও আসিফ মাহমুদ।

কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ ১৫১ সদস্যবিশিষ্ট হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগকে

‘আমরা চেয়েছিলাম, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হবে। সবাই ন্যায়সংগতভাবে সমান আচরণ পাবেন। কিন্তু আমরা দেখলাম, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ প্রতিমন্ত্রী হয়েছেন। ব্যক্তিগতভাবে অনেকের অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হয়নি।’

আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা ও দেশের অভ্যন্তরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ অর্থ দিয়ে দেশে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল…

জনপ্রিয় টার্গেট

ড. ইউনূসকে হেনস্তা ও আক্রমণে সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

এনসিপিতে ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার

প্রকাশ: ১২:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬