হামলার ঘটনায় সারাদেশে এনসিপির প্রতিবাদ মিছিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। ঘটনার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

শনিবার বিকেল ৪টায় ঢাকায় দলের মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা কমিটিকেও নিজ নিজ এলাকায় একই সময়ে প্রতিবাদ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক বার্তায় বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির দাবি, বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার পরিবেশ তৈরি করা হচ্ছে।

এনসিপির নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বিশৃঙ্খলা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

হামলার ঘটনায় সারাদেশে এনসিপির প্রতিবাদ মিছিল

প্রকাশ: ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬