২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বঙ্গভবন

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে একটানা ভোটগ্রহণ চলবে। ভোটের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা রাখা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় তিনি সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংসদ সদস্য অনিবার্য কারণে দেরিতে পৌঁছালে যেন ভোট দিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

ভোটের দিন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালটে ভোটারের তথ্য সংবলিত একটি অংশ এবং প্রার্থীদের নাম থাকা মূল অংশ থাকবে। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ভোট প্রদান করবেন।

সংসদ সদস্যদের সুবিধার্থে অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। ভোটাররা যেকোনো একটি বাক্সে তাদের ব্যালট জমা দিতে পারবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর একই কক্ষে সবার উপস্থিতিতেই ব্যালট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত গণনাকারী দল ভোট গণনা শেষে বৈধ ও বাতিল ব্যালটের সংখ্যা এবং প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাব প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে উপস্থাপন করবে। এরপর সিইসি অধিবেশন কক্ষেই অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচনী কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে বলে জানিয়েছে ইসি। এছাড়া সংবাদকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। অর্থাৎ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হওয়ার বিধান প্রযোজ্য হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণের সম্ভাবনাও তৈরি হয়েছে।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ

প্রকাশ: ০৭:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬