০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন।

এসব আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

এহতেশাম হক বলেন, নাহিদ ইসলামের এই সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। সফরে যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে জানা এবং তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।

জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং জুলাই গণহত্য

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে…

৩ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল সিপিবি

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জনপ্রিয় টার্গেট

সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

প্রকাশ: ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬