০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সভার আয়োজন করে জিয়া পরিষদ।

রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশের রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তাঁর প্রশ্ন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তাঁর নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। তাঁর অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতাপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ বিপন্ন পরিস্থিতির মধ্যে ছিল। বিরোধী দলের কণ্ঠরোধ ও সরকারের সমালোচনাকারীদের নির্যাতনের উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা। আংশিক কমিটিগুলো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

রিজভী বলেন, ‘যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ তা মেনে নেবে—এটা কোনো দিনই সম্ভব নয়। বাংলার মাটি বীরের মাটি। এই মাটি বহু বীরের জন্ম দিয়েছে।’

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দেবে কিন্তু তেলের দাম বৃদ্ধি করবে না জানিয়ে সরকার গণমাধ্যমে এবং সংস

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

প্রকাশ: ০৫:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬