০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

২৩ বছর পর সাফের শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে, সেটি পূরণ করতে চান তিনিও। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের হাতছানিও দেখছেন এই মিডফিল্ডার।

আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফের ফেবারিট নিয়ে প্রশ্নে হামজা বলেছেন, ‘ফেবারিট কে? আমার মনে হয় আমরাই ফেবারিট। আমি অন্তত সেটাই ভাবতে পছন্দ করব।’

ক্লাবের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা। গতকাল দেশে এসেছেন তিনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবেন। ঘরের মাঠে আবারও দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন তিনি। প্রতিটি ম্যাচ জিতেই ছন্দ ধরে রাখতে চান এই মিডফিল্ডার।

শ্রীলঙ্কাকেও হালকাভাবে নিচ্ছেন না হামজা। তাঁর চোখে, গত এক বছরে দলটির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। বরং ম্যাচে শ্রীলঙ্কার ওপরই বেশি চাপ থাকবে বলে মনে করেন তিনি। হামজা বলেছেন, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে উন্নতি আমরাও করেছি। ভুটানের সঙ্গে ম্যাচটি কঠিন ছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ওদের ওপরই বেশি চাপ থাকবে, কারণ ওদের ম্যাচ না হারার একটা তাগিদ রয়েছে। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ কাল আমরাই জিতব।’

বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি

বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি

তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড ও লামিনে ইয়ামালের মতো তারকারাও। তবে জায়গা হয়নি এবারের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের।

আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা

প্রকাশ: ০৪:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬