ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্কে ধারাভাষ্য থেকে বাদ পড়লেন খাজা ও ওয়ার্নার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

খাজার আত্মজীবনীতে বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি প্রকাশের পর থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিতর্কের ঝড় বইছে। দুই সপ্তাহেরও বেশি আগে নিজের বইয়ে খাজা দাবি করেন, কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলেরই জানা ছিল।

ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দায়ী হিসেবে চিহ্নিত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। বলের অবস্থা পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট।

খাজার বক্তব্যের পর বিতর্কে নতুন করে চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন তিনি। খাজার বক্তব্যের পর প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও এ বিষয়ে মন্তব্য করেন।

এমন পরিস্থিতিতে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বসম্মত সমর্থন জানানোর পর সম্প্রচার থেকে খাজা ও ওয়ার্নারকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফক্স স্পোর্টস।

ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পর আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভিকে আমাদের সম্প্রচার থেকে বিশ্রামে রাখা হবে।’

ক্রলি আরও বলেন, ‘আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি এবং ভিন্ন ভিন্ন মতকে স্বাগত জানাই। আমাদের ক্রিকেট গ্রীষ্মের অন্যতম বৈশিষ্ট্য এটি। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা যে চাপের মধ্যে পড়ছেন, সেটিও আমরা বুঝতে পারছি।’

খাজা ও ওয়ার্নার কবে আবার ধারাভাষ্যে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। আজ মেলবোর্নে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

স্যান্ডপেপার বিতর্কের মাঝেও কামিন্সেই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মাঝেও প্যাট কামিন্সের অধিনায়কত্বে পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজেও অজিদের নেতৃত্ব দেবেন তিনি।

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

চোখের পলক ফেলতে না ফেলতেই পড়ছে উইকেট। আজ দোহায় ভারত ‘এ’-নেপাল রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় ইনিংসের অবস্থা ছিল এমনই। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম উঠে গেল নেপালের।

জনপ্রিয় টার্গেট

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

স্যান্ডপেপার বিতর্কে ধারাভাষ্য থেকে বাদ পড়লেন খাজা ও ওয়ার্নার

প্রকাশ: ০৪:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬