ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

চলতি সপ্তাহে প্রকাশিত আত্মজীবনী সরব-এ ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেন খাজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে পুরো দল জানত। এমনকি কামিন্সও বিষয়টি জানতেন বলে দাবি করেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে সংবাদ সম্মেলনে খাজার অভিযোগের কড়া জবাব দেন কামিন্স। তিনি বলেন, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে জানতেন, এমন দাবি শতভাগ ভুল। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন বলেও জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক।

কামিন্স বলেন, ‘উসমান যদি বোঝাতে চায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে ১০০ শতাংশ ভুল বলছে। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’

খাজার আরও গুরুতর অভিযোগের জবাবে কামিন্স বলেন, ‘সে দাবি করেছে, আমি এবং অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটা পুরোপুরি ভিত্তিহীন ও সম্পূর্ণ বাজে কথা।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসে। তবে খাজার দাবি, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকেই দেশে ফেরত পাঠানো হয় এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ তোলার ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কামিন্স। তাঁর মতে, আট বছর আগের ঘটনা নিয়ে এত গুরুতর অভিযোগ করার ক্ষেত্রে খাজা দায়িত্বশীল আচরণ করেননি।

কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুর জীবন ও সুনামের বিষয় নিয়ে আরেক বন্ধু হালকাভাবে কথা বলতে পারে না। নিজের বইয়ে সে আমার এবং আরও অনেকের জীবন ও সুনামের বিষয়টি হালকাভাবে নিয়েছে।’

কেপটাউন টেস্টের পর ড্রেসিংরুমে পুরো দলকে সম্মিলিতভাবে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলেও দাবি করেছেন খাজা। তবে এমন কোনো আলোচনার কথা মনে করতে পারেননি কামিন্স।

অন্যদিকে খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। তবে সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেম্যান ও ব্যাটিং কোচ গ্রায়েম হিক অভিযোগ অস্বীকার করেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, মাঠে কিছু নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা অবগত ছিলেন না।

কামিন্সের দীর্ঘ সংবাদ সম্মেলনে উঠে এসেছে ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের সংস্কৃতির প্রসঙ্গও। সে সময় দলের মধ্যে জয়ের জন্য সবকিছু করার মানসিকতা ছিল বলে স্বীকার করেছেন তিনি। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে আচরণেও ঔদ্ধত্য ও নেতিবাচকতা ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

তিনি বলেন, ‘আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে আমাদের কথা বলার ধরন আমার ভালো লাগত না। তখন দলের মধ্যে কিছুটা ঔদ্ধত্য ও নেতিবাচক মানসিকতা ছিল, যা তরুণ খেলোয়াড় হিসেবে আমার কাছে ভালো লাগেনি।’

তবে বর্তমান অস্ট্রেলিয়া দলে সেই সংস্কৃতি নেই বলে দাবি কামিন্সের। অধিনায়ক হওয়ার পর দলের পরিবেশ বদলাতে তিনি অনেক সময় দিয়েছেন বলেও জানান। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া পুরোনো তদন্ত নতুন করে শুরু করার সম্ভাবনা নাকচ করেছে। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড বুনও কামিন্সকে আশ্বস্ত করেছেন, এই বিতর্কের কারণে তাঁর দায়িত্ব নিয়ে কোনো শঙ্কা নেই।

স্যান্ডপেপার-কাণ্ডে নতুন বিতর্ক, খাজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স

২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন, খাজার এমন দাবি সরাসরি নাকচ করেছেন তিনি।

বাংলাদেশ সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। কুঁচকির চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার এনরিখ নরকিয়া। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

প্রোটিয়াদের বড় চিন্তা বাংলাদেশের পেসাররা

বাংলাদেশ বদলেছে। বিশেষ করে পেস বোলিংয়ে উন্নতি, ব্যাটিংয়ে আত্মবিশ্বাস এবং পেস ও বাউন্সের বিপক্ষে মানিয়ে নেওয়ার সামর্থ্য বেড়েছে টাইগারদের। প্রতিপক্ষের চোখেও পড়েছে সেই পরিবর্তন। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক প্রোটিয়ারা।

জনপ্রিয় টার্গেট

অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

প্রকাশ: ১২:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬