ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন হয়ে জ্ঞান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরেরিকার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে ডি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান পারেদেস। কলম্বিয়ার ব্যারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

সাক্ষাৎকারের মাঝেই টানেলের ভেতর পড়ে যান পারেদেস। দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে নিজেই ড্রেসিংরুমে যান তিনি। তবে শারীরিক অবস্থা পরীক্ষা করতে পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়। তাঁর অসুস্থতার কারণে আর্জেন্টিনায় ফেরার যাত্রাও বিলম্বিত হয়।

হাসপাতালে থেকেই ভক্তদের আশ্বস্ত করেন পারেদেস। স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আমরা ভালো আছি। গো বোকা! আজ এবং সব সময়।’

পরে চিকিৎসকেরা পারেদেসকে ছাড়পত্র দিলে হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনে যোগ দেন তিনি। তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার দৃশ্য স্বস্তি দেয় বোকা সমর্থকদের।

ম্যাচ চলাকালেও তীব্র গরমে ভুগেছেন পারেদেস। শারীরিক অস্বস্তির কারণে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বদলি হওয়ার অনুরোধ জানান তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন তমাস বেলমন্তে। এ সময় ডাগআউটে থাকা আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তাগলিয়া নিজেদের জার্সি দিয়ে তাঁকে বাতাস করেন। তাঁর ঘাড়ের পেছনে দেওয়া হয় বরফ। প্রচণ্ড গরম ও আর্দ্রতায় তাঁর রক্তচাপ কমে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় পারেদেস নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

আরুয়াবারেনা বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে ওর মধ্যে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছিল এবং ও ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, ১০ মিনিট পর স্পষ্ট হয়ে ওঠে যে বল দুই পাশে সরাতে ওর সমস্যা হচ্ছে। ও খুব সৎ, তাই নিজেই বদলি হওয়ার অনুরোধ জানায়।’

আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে এবারও জয়ের দেখা পেল না এনজো মারেস্কার দল। ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

জনপ্রিয় টার্গেট

চ্যাম্পিয়ন হয়ে জ্ঞান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

চ্যাম্পিয়ন হয়ে জ্ঞান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

প্রকাশ: ১২:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬