পাঁচবার কার্ড দেখেও মেসি কেন নিষিদ্ধ হচ্ছেন না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময় পরশু ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড-ইন্টার মায়ামি। এমএলএসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কোনো মৌসুমে কেউ পাঁচ হলুদ কার্ড দেখলে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৩১ হাজার টাকা। সবশেষ গত ২৯ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে হলুদ কার্ড দেখেন মেসি। এখানে আর্জেন্টাইন তারকা ফুটবলার এমএলএসের আরেক নিয়মের কারণে বেঁচে গেছেন। এই নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার যদি হলুদ, লাল কার্ড বা বাড়তি কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তাঁর নামের পাশে থাকা হলুদ কার্ড আপনাআপনিই একটা কমে যায়। লিগে এ ধরনের ‘ভালো আচরণের প্রণোদনা’ মৌসুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হয়।

দুই হলুদ কার্ডের পর মেসি টানা ১০ ম্যাচ কোনো কার্ড দেখেননি। তাতে সংখ্যাটা শূন্যে নেমে আসে। কিন্তু শেষ তিন ম্যাচের দুটিতেই হলুদ কার্ড দেখায় কার্ড সংখ্যা দুইয়ে এসে পৌঁছেছে। ২৯ অক্টোবর এমএলএসে সিনসিনাটি মিডফিল্ডার স্যামুয়েল গিদিকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন মেসি। আর্জেন্টাইন তারকা তাতে ভীষণ হতাশ হয়ে পড়েন। তাছাড়া সেই ম্যাচে মেসি সিনসিনাটির ডিফেন্ডাররা একরকম বোতলবন্দী করে রেখেছে। ইন্টার মায়ামি-সিনসিনাটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে মায়ামি। মেসির দল ১৭ ম্যাচ জিতেছে। ড্র করেছে পাঁচ ম্যাচ ও হেরেছে ১০ ম্যাচ। দুইয়ে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। প্রত্যেকেই ৩২টি করে ম্যাচ খেলেছে।

ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ

ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ

সেশেলস, সিঙ্গাপুর, মন্টেনিগ্রো ও গ্যাবনকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এসে আর পারল না অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা। আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার ‘ই’র ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

জাপান-সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের পাঁচ চমক

নভেম্বরের ফিফা উইন্ডোর জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী মাসে সেলেসাওরা খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে। এবার পাঁচ নতুন ফুটবলারকে ডেকেছেন আনচেলত্তি।

টাকা খরচের ভোটে মেসিকে পেছনে ফেলার পর মুখ খুললেন রোনালদো

সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ার সায়াহ্নে এসে পৌঁছেছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারে তাঁদের এত রেকর্ড, এত অর্জন—সেসব নিয়ে কথা না হয়ে কি পারে! এবার রোনালদো-মেসিকে নিয়ে আলোচনা ভিন্ন এক কারণে। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে পেছনে ফেলার পর নীরবতা ভাঙলেন রোনালদো।

জনপ্রিয় টার্গেট

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

পাঁচবার কার্ড দেখেও মেসি কেন নিষিদ্ধ হচ্ছেন না

প্রকাশ: ১০:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬