২০২৩ সালে দোন্নারুম্মা খেলতেন পিএসজিতে। প্যারিসের অন্যতম অভিজাত এলাকা ‘এভিনিউ মন্টেইন’-এর নিজের ফ্ল্যাটে তখন দোন্নারুম্মার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আলেসিয়া এলেফান্তে। ভয়ংকর ডাকাতির সময় তিনি সন্তানসম্ভবা ছিলেন আলেসিয়া। সম্প্রতি ফ্রান্সের এক আদালতে দেওয়া জবানবন্দিতে দোন্নরুম্মা জানিয়েছেন, সেসময় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। মেটালের তৈরি নকডাস্টার (ব্রাস নাকলস) দিয়ে এক ডাকাত তাঁর মুখে সজোরে আঘাত করেন। ধারালো ছুরি উঁচিয়ে দেওয়া হয়েছিল হত্যার হুমকি।
ডাকাতদের হাত থেকে ২০২৩ সালে রেহাই পাননি দোন্নারুম্মার অন্তঃসত্ত্বা স্ত্রী আলেসিয়াও। তাঁকেও ইতালির ফুটবলারের মতো বেঁধে নির্যাতন করা হয়েছিল। হাতের সামনে অর্থ, দামি ঘড়ি, অলংকার তুলে দিলেও ক্ষান্ত হয়নি ডাকাতরা। সিন্দুকের পাসওয়ার্ড চেয়েছিল আলেসিয়ার কাছে। কিন্তু কোড না জানায় ডাকাতরা আরও বেশি হিংস্র হয়ে আক্রমণ করেছিল দোন্নারুম্মার স্ত্রীর ওপর।
সেই সময়ের ভয়ংকর রাতের স্মৃতিচারণ করতে গিয়ে ভয়ে আঁতকে ওঠেন আলেসিয়া। আদালতকে দোন্নারুম্মার স্ত্রী বলেন, ‘বারবার কাকুতিমিনতি করে বলছিলাম যে আমি অন্তঃসত্ত্বা। তবু ডাকাতেরা হিংস্র আক্রমণ চালিয়েছিল আমার ওপর।’ ডাকাতির দীর্ঘ সময় পর ফ্রান্সে অভিযুক্ত সন্দেহভাজনদের বিচারকাজ শুরু হওয়ায় মূলত সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন দোন্নারুম্মা ও তাঁর স্ত্রী।
পুলিশ ২১ বছর বয়সী ইলিয়াস খেরবুশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কারাগারে থেকেই সে এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ডাকাতির একটি মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে খেরবুশ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আরেক আসামি ২২ বছর বয়সী খিয়ান মামৌনি কারাগারের ভেতর থেকে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন।
২৪ বছর বয়সী মোকতার দিয়োপের বিরুদ্ধে চুরির ঘটনায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি এতে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর এই ভূমিকার সঙ্গে ওপরের উল্লেখিত সহিংসতার কোনো সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে না। চতুর্থ এক সন্দেহভাজনও নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন এবং দাবি করেছিলেন যে সহযোগীরা তাঁকে ডাকাতিতে জড়াতে চাপ দিয়েছিলেন। ২০২৪ সালে কারাগারেই তিনি আত্মহত্যা করে মারা যান। এছাড়া ঘটনার সময় ১৮ বছরের কম বয়সী আরও দুই ডাকাতকে গত জুলাই মাসে শিশু আদালত তিন থেকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।
চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এ
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
দৈনিক টার্গেট 























