ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো অভিনয়ে রোনালদো, সিরিজের নাম কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

রোনালদো এবার প্রথমবারের মতো টেলিভিশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘ডে ওয়ানস’ নামে পরিচিত এই ফুটবলভিত্তিক ড্রামা সিরিজে তিনি কাজ করছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে। সিরিজটিতে স্বয়ং পর্তুগিজ তারকা অভিনয় করবেন। মাঠের বাইরে নিজের ব্যবসায়িক পরিধি বাড়িয়ে চলেছেন।

নতুন প্রকল্পের জন্য রোনালদো খ্যাতনামা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ভনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন ইউআর মার্ভ স্টুডিওস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তৈরি হচ্ছে সিরিজটি।

ডে ওয়ানস সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোনালদো অভিনয় করবেন নিজের চরিত্রেই। আধুনিক ফুটবল ব্যবসার বিপুল অর্থ ও নানা চ্যালেঞ্জের জগৎ উঠে আসবে এই সিরিজে। গল্প তৈরি হবে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক চরিত্রকে নিয়ে। ডাল্টন একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। তাঁকে খেলোয়াড়দের দলবদলের উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতি সামাল দিতে হয়।

ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস সিরিজটিতে ডাল্টনের প্রধান চরিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে অভিনয় করবেন প্রশংসিত ব্রিটিশ র‍্যাপার ডেভ। রোনালদোর শেয়ার করা সিরিজটির প্রাথমিক শুটিংয়ের ছবিতেও দেখা গেছে এই দুজনকে। সামাজিকমাধ্যমে গতকাল রাতে এক পোস্টে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘দারুণ সুখবর। আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানসের’ নির্মাণকাজ মাত্রই শুরু হয়েছে। সামনে আরও অনেক খবর আসছে।’

ডে ওয়ানস সিরিজটিতে থাকছেন ফুটবলজগতের আরও পরিচিত মুখ। ফ্রান্সের ১৯৯৮ ফুটবল বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি অভিনয় করবেন এই সিরিজে। রোনালদোর মতো অঁরিও নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি।

ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের আক্ষেপ ঘোচাল ইতালি

শুরুতে এগিয়ে গিয়েও ইতালির বিপক্ষে জেতা হয়নি ফ্রান্সের। উয়েফা নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে সান সিরোয় ডেকে নিয়ে ফরাসিদের ৩-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা।

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠাই পাকিস্তানের লক্ষ্য। প্রতিপক্ষের মাঠে লড়াই, গ্যালারিভর্তি দর্শক কিংবা হামজা চৌধুরীর মতো তারকা—কোনোটিই আলাদা করে ভাবাচ্ছে না পাকিস্তানকে।

চুক্তি নবায়ন করে কী বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের ছাড়াই নতুন করে দল গড়ার পথে হাঁটছে আর্জেন্টিনা। তরুণদের ওপর আস্থা রাখলেও তাদের কাছ থেকে এখনই বড় কিছু প্রত্যাশা করছেন না কোচ লিওনেল স্কালোনি

জনপ্রিয় টার্গেট

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

প্রথমবারের মতো অভিনয়ে রোনালদো, সিরিজের নাম কী

প্রকাশ: ০৪:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬