০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বিসিবি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রবিনই সবচেয়ে বড় চমক। এবার দেখা যাক পেশাদার ক্রিকেটে ৭০ ম্যাচের কয়টি কোন টুর্নামেন্টে খেলেছেন রবিন। ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪১ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ এবং খেলেছেন ১০ টি-টোয়েন্টি।

যে লাল বলের ক্রিকেটে রবিন কম ম্যাচ খেলেছেন, সেই সংস্করণেই এবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে তাঁর পারফরম্যান্স কেমন। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৩ ফিফটি।

পরিসংখ্যান একটু ভেঙে দেখলে বোঝা যাবে, রবিন সময়ের সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যাঁর মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। গড় ৭৪.৬৬। রবিনের এই ডাবল সেঞ্চুরি এসেছে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩৫১ বলে ২০ চার ও ২ ছক্কায় ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রানবন্যার সেই ম্যাচ ড্র হলেও রবিন হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশ দলে চমক রবিন

বাংলাদেশ দলে চমক রবিন

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো সুযোগ পেলেন বাংলাদেশ দলে। তাঁর দলে ডাক পাওয়াটাই বড় চমক।

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

চতুর্থ দিনেই লক্ষ্যটা বাংলাদেশের অনেকটা নাগালের বাইরে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যদি সেই অবস্থাতেও ছেড়ে দিত, তাহলে বাংলাদেশকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হতো। উইন্ডিজ তা করেনি। আগের চেয়ে ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

সাংবাদিক সম্মেলনে নিজের ব্যাটিং, ইনিংসের পরিকল্পনা, সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া এবং ক্যারিয়ারের সেরা ইনিংস নিয়ে কথা বলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

জনপ্রিয় টার্গেট

ভারতের টেক্সটাইল রিসাইক্লিং ইন্ডাস্ট্রির নিমর্ম বাস্তবতা: প্রতিদিনই অঙ্গ হারাচ্ছেন শ্রমিকেরা

বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

প্রকাশ: ০১:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬