১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথকে পরের ম্যাচেও স্ট্রাইকার হিসেবে খেলাবেন ডুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গতকালের আগপর্যন্ত ক্লাব ফুটবল (১৫০) ও আন্তর্জাতিক ক্যারিয়ার (৪৬) মিলিয়ে যে পেশাদার ফুটবলে ১৯৬ ম্যাচ খেলেছেন বিশ্বনাথ, কখনো গোল করার অভিজ্ঞতা হয়নি তাঁর। গোলশূন্য ক্যারিয়ারের বিশ্বনাথের মধ্যেই স্ট্রাইকার বা একজন সেন্টার ফরোয়ার্ডের সুপ্ত আগুন আবিষ্কার করেছেন ডুলি! গত সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের আগেও নাকি বিশ্বনাথকে অনুশীলন ক্যাম্পে ফরোয়ার্ড হিসেবে তৈরি করছিলেন ডুলি। কিন্তু চোটে পড়ে ছিটকে যাওয়ায় এই ফাটকা আর আসিয়ান কাপে কাজে লাগানো হয়নি বাংলাদেশ দলের মার্কিন কোচের।

এমনিতে ম্যাচের আগে বাংলাদেশ একটা বড় দুঃসংবাদ পেয়েছে। গত পরশু যে তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হয়েছিল, তিনি ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে গেছেন। এখানে ভাগ্য হাত বাড়িয়ে দিয়েছে জামাল ভূঁইয়ার দিকে। আর্মব্যান্ডই শুধু ওঠেনি হাতে, জামাল গেম টাইম পেয়েছেন একেবারে ম্যাচের শুরু থেকে। ম্যাচের আগে চোটাঘাতে একাদশ বদলে গেলে নিশ্চিতভাবে কৌশলেও সেটার প্রভাব পড়ে। প্রভাব পড়ে পারফরম্যান্সেও। সে কারণে পরিসংখ্যান, রেকর্ড, র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকার পরও ভুটানের সঙ্গে প্রথমার্ধে বাংলাদেশ পারেনি প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে।

বাংলাদেশ কোচ ডুলি গত দুই মাসে একাধিকবার বলেছেন, সাফ শিরোপা জয়ই তাঁদের মূল লক্ষ্য। লক্ষ্য যখন বাস্তবসম্মত হয়, তখন সেটি পূরণ হয়। সাফ জয় ডুলির কাছে বাস্তবসম্মত লক্ষ্য। সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপ ছিল ডুলির চোখে দলকে পরখ করে দেখার মঞ্চ। আসিয়ান কাপে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ২ গোল দিয়ে ১৩ গোল হজম করা ডুলি যখন সাফের মঞ্চেও একই কাজ করেন, তাতে শুধু বিস্ময়ই নয়, প্রশ্নও তৈরি করেন যথেষ্ট। শিরোপা জেতার লক্ষ্যে নেমে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই, দরকার হয় চেনা সৈনিকদের যথার্থভাবে কাজে লাগানো—এই ব্যাকরণকে বুড়ো আঙুল দেখাতে গিয়ে যদি হোঁচট খেতে হয়, ডুলিকে তাতে বড় খেসারত দিতে হতে পারে!

‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের

ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন অধিনায়ক তপু বর্মণ। তাঁর জায়গায় রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগেও নতুন পরীক্ষা চালালেন কোচ টমাস ডুলি। তাতে প্রথমার্ধে ভুটানকে চেপে ধরেও গোলের দেখা পেল না বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলো, নষ্টও হলো। দ্বিতীয়ার্ধে গোলের অপেক্ষা যখন দীর্ঘ হচ্ছিল, তখন বদলি হিসেবে

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

আমার কথাটি ফুরোল, নটে গাছটি মুড়োল—ক্রিস্টিয়ানো রোনালদো বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ না জানলেও আজ তিনি বলে দিলেন এমন কিছুই। আন্তর্জাতিক ফুটবল থেকে নিলেন অবসর। পর্তুগালকে বিদায় বলা এই তারকা ফুটবলার গড়েছেন অসংখ্য রেকর্ড।

ভুটানের বিপক্ষে গোলহীন থেকে বিরতিতে বাংলাদেশ

একবার ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট, আরেকবার বিশ্বনাথ ঘোষের হেড। কখনো রাকিব হোসেনের ক্রস, কখনো রক্ষণ চেরা পাসে গোলের সুযোগ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছে বাংলাদেশ। কিন্তু গোলের সামনে গিয়ে বারবারই যেন খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটান

জনপ্রিয় টার্গেট

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

বিশ্বনাথকে পরের ম্যাচেও স্ট্রাইকার হিসেবে খেলাবেন ডুলি

প্রকাশ: ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬