সত্য প্রকাশে নির্ভীক যোগাযোগ
দৈনিক টার্গেট

মাদ্রিদ ডার্বির আগে ভিনিসিয়ুসের হুংকার

পড়ার সুবিধা:
১৭
শেয়ার করুন: f M T

লা লিগার ষষ্ঠ রাউন্ডে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস। ফলে গোল বা অ্যাসিস্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে।

ম্যাচের ৬৮ মিনিটে কোচ জোসে মরিনিও ভিনিসিয়ুসকে তুলে নেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে কার্লোস এস্পির গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আগামী ২০ সেপ্টেম্বর মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকোর আতিথেয়তা নেবে রিয়াল। এলচের বিপক্ষে জয়ের পর মাদ্রিদ ডার্বি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভিনিসিয়ুস। তিনি লিখেছেন, ‘শিগগিরই আমি গোলে ফিরে আসব। আমি এতগুলো সুযোগ নষ্ট করে যেতে পারি না। রোববার আরও কিছু আসছে, হালা মাদ্রিদ।’

এলচের বিপক্ষে গোল করতে না পারলেও ভিনিসিয়ুস আক্রমণে সক্রিয় ছিলেন এবং বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। এবার আতলেতিকোর বিপক্ষে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে জালে বল পাঠাতে চান তিনি। নিজের কথাতেই সেই আত্মবিশ্বাসের জানান দিলেন আক্রমণভাগের এই ফুটবলার।

তিন বছর পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ মৌসুমের মিনি নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

আগামী মাসে মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান এবার বাংলাদেশ-শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে। তবে জাতীয় দল নয়। ত্রিদেশীয় সিরিজ হবে বয়সভিত্তিক নারী ক্রিকেটারদের নিয়ে।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণীর ক্রিকেটের নতুন মৌসুম শুরু হবে আগামী ৩ অক্টোবর। বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, চার দিনের এই প্রতিযোগিতায় আট বিভাগীয় দল সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ খেলবে।

শেয়ার করুন: f M T