ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শান্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সবশেষ সিলেটে এ বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ৬ টেস্টে কোনো ফিফটি করতে পারেননি মুশফিক। এই টেস্টের পর যে ১১ ইনিংস ব্যাটিং করেছেন, তার মধ্যে সর্বোচ্চ ৪৯ রান এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট ম্যাচও হয়েছে সিলেটে। আর যে জোহানেসবার্গে বাংলাদেশ ৯ উইকেটে হেরেছে, সেখানে মুশফিক করেছেন ২২ রান। যার মধ্যে প্রথম ইনিংসে মেরেছেন গোল্ডেন ডাক।

সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই এখন বাংলাদেশের। মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়া বা টেস্ট থেকে ড্রপ করার দুঃসাহস কি বাংলাদেশের রয়েছে—আজ হারের পর শান্ত বলেন, ‘আমরা টস জিতে ব্যাটিং করেছি। এটাই প্রথমে অনেক বড় সাহসের ব্যাপার। এখন পর্যন্ত আমার মনে হয় যে মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনো যেভাবে করছেন, আমার বিশ্বাস যে তার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনো। যেভাবে তিনি দিনের পর দিন পরিশ্রম করছেন, দলের জন্য খেলছেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন।’

জাকের সবশেষ টেস্ট খেলেছেন মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটা মুমিনুল হক ছিটকে যাওয়ায় কনকাশন বদলি হিসেবে খেলেছেন। এমনকি লিটনের পরিবর্তে তখন উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাকেরকে নেওয়া হয়েছে। কদিন আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও করেন ৯৪ রান। তাঁর প্রসঙ্গ আসতে শান্ত উত্তর দিলেন কৌশলে। বাংলাদেশ অধিনায়ক ৯ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘একটা জিনিস আপনাদেরও একটু মাথায় রাখতে হবে কার সঙ্গে আপনি কাকে তুলনা করছেন। আশা করি, জাকের আলী যখন ১০০ টেস্ট খেলবে ইনশা আল্লাহ সে মুশফিক ভাইয়ের চেয়েও ভালো করবেন।’

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০-এর বেশি টেস্ট খেলেছেন মুশফিক। এখন পর্যন্ত ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১০৮ ম্যাচ খেলেছেন। এ বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে যে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন, সেটা এসেছে দ্বিতীয় ইনিংসেই। সেই টেস্টে ৭৮ রানে জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ২৫৩ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন মুশফিক।

শান্তর আশা, ছন্দে থাকা মুশফিক শিগগিরই ফর্মে ফিরবেন। জোহানেসবার্গে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যখনই দেখবেন যে দল বিপদে থাকলে তিনি বড় রান করেন। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে তিনি যত দিন খেলবেন, দলের উপকারে আসবেন। যখন জাকের আলীর সুযোগ আসবে, সেভাবে খেলবে।’

ওয়ানডে, টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা মুশফিক কেবল টেস্টই খেলছেন। এখন পর্যন্ত ১০৮ টেস্টের ক্যারিয়ারে ৭০৬২ রান করেছেন। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।

লর্ডসে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি

লর্ডসে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি

লর্ডসে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে বাংলাদেশ। একই সময়ে ঐতিহাসিক এই স্টেডিয়ামে খেলবে নেপাল। লর্ডসে বাংলাদেশ-নেপাল খেলবে টি-টোয়েন্টি।

৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার

৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও তাওহীদ হৃদয়-লিটন দাসের ২০৬ রানের জুটিতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৪০০ রান। জোহানেসবার্গে খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে হয়তো দেশের ক্রিকেটপ্রেমীরা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু প্রোটিয়ারা এরপর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বাংল

‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা ২০১৮ সালের হলেও ফের এটা নিয়ে হচ্ছে চর্চা। প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা ফের বিব্রতকর অবস্থায় পড়েছেন। ডেভিড ওয়ার্নার, ওয়াসিম আকরামরাও এ ব্যাপারে কথা বলেছেন। তবে শোয়েব আখতার ব্যাপারটাকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। অস্ট্রেলিয়াকে খোঁচা দিতে গিয়ে পাকিস্তানকে নিয়েও ব্যঙ্

জনপ্রিয় টার্গেট

মুশফিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শান্ত

প্রকাশ: ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬