ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

উসমান খাজার আত্মজীবনী সবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সেই ঘটনা। বইটিতে খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই জানতেন না, দলের ড্রেসিংরুমের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

খাজার এই দাবির পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ২০১৮ সালের তদন্তে অস্ট্রেলিয়ার তিন অভিজ্ঞ বোলার জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তাঁর জানা।

ওয়ার্নার লিখেছেন, ‘আমার যতদূর জানা, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নকে জিজ্ঞাসাবাদ করেনি। যদি সেটাই সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না, সিএ এমন দাবি কীভাবে করতে পারে?’

তদন্তের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। সাবেক এই ওপেনারের অভিযোগ, শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজনকে দায়ী করার সিদ্ধান্ত নিয়ে তদন্ত চালিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ার্নার বলেন, ‘মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের দায়ী করা হবে। সেই উদ্দেশ্য পূরণে একটি ত্রুটিপূর্ণ তদন্ত চালানো হয়েছে। এখনো তারা এই ভুল বয়ান ধরে রাখতে চায় যে বোলাররা কিছুই জানতেন না। পুরো বিষয়টিই ধামাচাপা দেওয়ার মতো মনে হচ্ছে।’

এর আগে শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ প্রত্যাখ্যান করেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের অন্য খেলোয়াড়েরা জানতেন, খাজার এমন দাবিকে তিনি সম্পূর্ণ অর্থহীন এবং শতভাগ ভুল বলে দাবি করেন।

দলের নেতৃত্ব নির্বাচনে বর্ণবাদের প্রভাব ছিল, খাজার এমন অভিযোগও নাকচ করেন কামিন্স। তাঁর মতে, এ ধরনের গুরুতর অভিযোগের পক্ষে প্রমাণ থাকা প্রয়োজন। খাজার সমালোচনা করে তিনি বলেন, ‘সাবেক এই ওপেনার মানুষের জীবন ও সুনামের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই হালকাভাবে কথা বলছেন।’

তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার সময় খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন ওয়ার্নার। তিনি খাজার দাবিক ‘শতভাগ সঠিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে কামিন্সের বিরুদ্ধে সাবেক সতীর্থকে বিপদে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন।

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার জন্য। তবে সেদিকে না তাকিয়ে এই সিরিজে লড়াকু ক্রিকেট দেখতে মুখিয়ে আছেন দলটির তারকা পেসার কাগিসো রাবাদা।

দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

লাহিরু কুমারার বলে সৌদ শাকিল বোল্ড হওয়ার পরই শেষ রাওয়ালপিন্ডি টেস্ট। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান-শ্রীলঙ্কা কেউই জিততে পারেনি। তবে ম্যাচের ফল নয়, শাকিলের সঙ্গে এই টেস্টে যা হয়েছে, তা তিনি নিশ্চিতভাবেই ভুলতে চাইবেন। দুবারই সেঞ্চুরি মিস করে বাজে এক রেকর্ডে নাম উঠে গেছে তাঁর।

পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রত্যাবর্তনের সংজ্ঞা তো এমনই হওয়া উচিত। পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখল সোবহানা মোস্তারির নেতৃত্বাধীন বাংলাদেশ। আজমানে আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

প্রকাশ: ১২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬