সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্যাটের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে, অবশ্যই আসবে। পুরো মৌসুমে না হলেও অন্তত কিছু সময়ের জন্য খেলবে।’
এদিকে শনিবার কামিন্সের নেতৃত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে কাজের চাপ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার।
পারিবারিক ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে মনোযোগ দিতে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছেন ট্রাভিস হেড। একইভাবে আগামী মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন না মিচেল স্টার্ক। কাজের চাপ সামলাতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ পেসার।

দৈনিক টার্গেট 



























