ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরামও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা ২০১৮ সালের সেই ঘটনা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেন। নিজের আত্মজীবনী সবর প্রকাশের আগে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন।

খাজা বলেন, ‘এটা আমাদের সবার বিষয় ছিল। শুধু ব্যাটাররা নয়, বোলাররাও নয়, শুধু স্টাফরাও নয়। আমরা সবাই।’

তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে সরাসরি নাকচ করে দেন তিনি। কামিন্সের দাবি, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন না।

কামিন্স বলেন, ‘তিনি যখন বলছেন, আমরা সবাই জানতাম, তখন যদি তাঁর অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে তিনি ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছিল, তা আমি জানতাম না।’

এবার কামিন্সের বক্তব্যের প্রতি সমর্থন জানালেন আকরাম। অস্ট্রেলিয়ার অধিনায়ককে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা উল্লেখ করে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, দলের অন্য সদস্যরাও হয়তো সে সময় বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন না।

এক ভিডিও বার্তায় আকরাম বলেন, ‘আমার মনে হয়, তখন দলের অন্যরাও হয়তো জানত না কী ঘটছিল। এটি একান্তই আমার ব্যক্তিগত মত। আমার ধারণা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে।’

তবে বলের স্বাভাবিক যত্ন নেওয়া এবং স্যান্ডপেপার দিয়ে ঘষার মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন আকরাম। তাঁর মতে, স্বাভাবিকভাবে বলের গায়ে যে আঁচড় পড়ে, স্যান্ডপেপার ব্যবহারে তৈরি দাগ তার চেয়ে সম্পূর্ণ আলাদা।

নিজের বোলিং অভিজ্ঞতা তুলে ধরে আকরাম বলেন, ‘একজন বোলার হিসেবে ক্রিকেট বল যখন আমার হাতে আসে, সেটি পঞ্চম ওভার হোক, দশম ওভার হোক কিংবা পুরোনো বলের ৫০তম ওভার, আমরা বলের যত্ন নিই। বলের এক পাশ চকচকে রাখি। দিন ও পিচ শুষ্ক থাকলে একবার বাউন্স করিয়ে বল ছুড়লে সেটিতে কিছুটা আঁচড় লাগতে পারে।’

আকরাম আরও যোগ করেন, ‘কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষলে যে দাগ তৈরি হয়, তা একবার বাউন্স করানোর ফলে সৃষ্ট দাগের চেয়ে সম্পূর্ণ আলাদা। ক্রিকেটপ্রেমীরা চাইলে নিজেরাই বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন। একটি মাঝারি নতুন ক্রিকেট বল নিন, সঙ্গে নিন স্যান্ডপেপার। সেটি দিয়ে বল ঘষে দেখুন। দুই ধরনের দাগের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন।’

ফিরছেন হামজা, বাংলাদেশ ম্যাচের একাদশে আছেন আর কারা

সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো এক দিন আগেই একাদশ ঘোষণা করে। এবার বাংলাদেশের বিপক্ষেও তা-ই করল প্রোটিয়ারা। আগামীকাল জোহানেসবার্গে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে আজ একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

হাঁচি দিতে গিয়ে সতীর্থের বিছানায় মলত্যাগ, খাজার বইয়ে বিব্রতকর কাহিনি

উসমান খাজার আত্মজীবনী সবর প্রকাশের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে। ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক তথ্যের পাশাপাশি বইটিতে সাবেক সতীর্থ মাইকেল বিয়ারের এক বিব্রতকর ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি।

নতুন ইতিহাস গড়লেন ১৫ বছরের সূর্যবংশী

নতুন ইতিহাস গড়লেন ১৫ বছরের সূর্যবংশী

মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের নেতৃত্ব দিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

তারকা ক্রিকেটারকে শেষ মুহূর্তে বাদ দিল ভারত

অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরামও

প্রকাশ: ০৪:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬