উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা লাহোর কালান্দার্স আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে। খেলোয়াড় উন্নয়ন এবং ক্রিকেটের উৎকর্ষ সাধনে নিজেদের অঙ্গীকার আরও জোরদার করতেই ফ্র্যাঞ্চাইজিটি এই পদক্ষেপ নিয়েছে।’
লাহোর আরও লিখেছে, ‘উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলাম বুলবুল খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য ভবিষ্যৎ গড়ার সুযোগ ও পথ তৈরি করতে কৌশলগত দিকনির্দেশনা দেবেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট উন্নয়নে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে অর্জিত দক্ষতা লাহোর কালান্দার্সের আগামী প্রজন্মের ক্রিকেট প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

দৈনিক টার্গেট 


























