০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তাররা হলেন নগরীর ৩৬ বাড়িকলোনি এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ি এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে পুলিশ সুপারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে বিকেল সাড়ে ৩টার দিকে তারা অনশন প্রত্যাহার করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে সেখানে স্মৃতিফলক স্থাপন করেন।

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় একটি পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে বাহাদুরনগর এলাকায় এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে…

যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান

দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ‘ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।’

জনপ্রিয় টার্গেট

বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৪:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬