হ্যাটট্রিকে ১০০০ গোলের আরও কাছে রোনালদো, দিলেন বার্তাও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলের উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। রোনালদোর হ্যাটট্রিক তো বটেই, আরও স্পষ্ট করে বলতে গেলে এমন অসাধারণ জয়ের অবদান পর্তুগালের ফুটবলারদের। আরেক পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স কোনো গোল করতে না পারলেও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন।

আল নাসরের জয়, নিজের গোল—সব মিলিয়ে এমন অসাধারণ রাতের পর রোনালদো পোস্ট না করে কি পারেন! ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘অসাধারণ জয়। দলের সবাই দুর্দান্ত খেলেছে। হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে।’

আল নাসর অবশ্য শুরুতে গোল হজম করে ফেলে গত রাতে। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেস গোল করে এগিয়ে দেন আল খুলুদকে। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ৮ মিনিটে। ২৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির স্ট্রাইকার আনহেলো গ্যাবরিয়েল। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরে আল খুলুদ। দোমিঙ্গেসের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আন্তোয়েন এসোম্বা।

দ্বিতীয়ার্ধটা পুরোটা রোনালদোর। হ্যাটট্রিক করার পথে নিজের প্রথম গোলটা করেন ৬৬ মিনিটে। পরবর্তীতে ৭২, ৮২ মিনিটে দুই গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। হ্যাটট্রিক করার পথে রোনালদো প্রথম দুই গোলেন ফেলিক্সের অ্যাসিস্টে। ৮২ মিনিটে রোনালদোকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সাদিও মানে। তাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা হয়ে গেল ৯৮৫।

ম্যাচে শেষ বাঁশি বাজা যখন সময়ের ব্যাপার মাত্র, তখন ব্যবধান কমায় আল খুলুদ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোলটি করেন দোমিঙ্গেস। ৫-৩ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আল নাসর। ২০২৬-২৭ সৌদি প্রো লিগে ১১ ম্যাচে ৯ জয়, ১ হার ও ১ ড্রয়ে এখন রোনালদোর দলের পয়েন্ট ২৮। সবার ওপরে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ২৮ হলেও তারা এগিয়ে গোল ব্যবধানে। আল কাদসিয়া খেলেছে ১২ ম্যাচ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আল হিলাল।

সাফ খেলতে ঢাকায় শমিত সোম

সাফ খেলতে ঢাকায় শমিত সোম

সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তে বাংলাদেশ দলে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন শমিত সোম। কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারকে ঘিরে আগ্রহ থাকলেও আপাতত তাঁর চোখে অনুশীলনে ফেরা ও পুরোপুরি ফিট হয়ে ওঠার চ্যালেঞ্জ। আজ অবশ্য জাতীয় দলের অনুশীলন নেই। খেলোয়াড়দের বিশ্রাম দিতেই অনুশীলন থেকে বিরতি দিয়েছেন কোচ টমাস ডুল

ফিফার নতুন বিশ্বকাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। তবে বাংলাদেশের এই লড়াই মূল বিশ্বকাপের শিরোপার জন্য নয়, টুর্নামেন্টের পঞ্চম স্তর বা টায়ার ই-এর শিরোপা

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে উড়ছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘ই’ টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে উঠেছে সেমিফাইনালে। দলের দাপুটে জয়ে জোড়া গোল করেছে পাভেল, একটি করে গোল এসেছে বায়েজিদ ও শাবকের পা থেকে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ২

হ্যাটট্রিকে ১০০০ গোলের আরও কাছে রোনালদো, দিলেন বার্তাও

প্রকাশ: ১০:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬