ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদের প্রথম ছবি তোলা সেই কিংবদন্তি ক্যামেরা এখন স্মার্টফোনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

চাঁদের মাটিতে নভোচারীদের পদচিহ্ন থেকে শুরু করে মহাকাশ থেকে তোলা পৃথিবীর আইকনিক আলোকচিত্র—সবই ধারণ করা হয়েছিল হ্যাসেলব্ল্যাডের ক্যামেরায়। প্রতিকূল মহাকাশ পরিবেশে কারিগরি দক্ষতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ দিয়ে সেই সময় থেকেই আলোকচিত্রের ইতিহাসে এক অনন্য নাম হয়ে ওঠে ব্র্যান্ডটি।

তবে মহাকাশ অভিযানের সাফল্যের পাঁচ দশক পর সেই ঐতিহ্যবাহী ক্যামেরা প্রযুক্তি এখন জায়গা করে নিচ্ছে মানুষের হাতের মুঠোয় থাকা আধুনিক স্মার্টফোনে।

অনেকের কাছে অ্যাপোলো মিশনের মাধ্যমেই হ্যাসেলব্ল্যাডের পরিচিতি ঘটলেও, পেশাদার ফটোগ্রাফির জগতে প্রতিষ্ঠানটির ইতিহাস দীর্ঘদিনের। আলোকচিত্র বিশ্লেষকদের মতে, হ্যাসেলব্ল্যাডের মূল ইমেজিং দর্শন হলো কৃত্রিম চাকচিক্যের পরিবর্তে ছবির প্রাকৃতিক রং ও প্রকৃত রূপ তুলে ধরা।

সূর্যাস্তের স্বাভাবিক আভা, মানুষের ত্বকের প্রকৃত রং কিংবা প্রকৃতির সূক্ষ্ম রঙের ভারসাম্য অক্ষুণ্ণ রাখাই এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সময়ে যখন ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সম্পাদনার কারণে ছবির স্বাভাবিকতা অনেক সময় হারিয়ে যায়, তখন বাস্তব মুহূর্তের অকৃত্রিম রূপ ধরে রাখার এই দর্শন নতুন করে গুরুত্ব পাচ্ছে।

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ফটোগ্রাফির অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। ভারী পেশাদার ক্যামেরার পরিবর্তে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো ধরে রাখতে এখন স্মার্টফোনই প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ব্যবহারকারীরাও এখন স্মার্টফোন ক্যামেরায় নিখুঁত ডিটেইলস এবং স্বাভাবিক রঙের প্রত্যাশা করেন।

এই চাহিদাকে সামনে রেখেই সাম্প্রতিক বছরগুলোতে ঐতিহ্যবাহী ক্যামেরা নির্মাতাদের সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় হ্যাসেলব্ল্যাডের কালার ফিলোসফি ও ইমেজিং দক্ষতা যুক্ত হয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো-র ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড’ সিরিজে।

তথ্য অনুযায়ী, অপো ‘ফাইন্ড এক্স ১০ প্রো ম্যাক্স’ মডেলে হ্যাসেলব্ল্যাডের সহযোগিতায় ‘ট্রু টু আইজ’ বা খালি চোখে দেখার মতো বাস্তব ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর পরিচয় করান স্বামী

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর স্বামী চীনা ব্যবসায়ী কাং ওয়েই। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতিহাসে প্রথম: আকাশেই ফাঁদ পেতে ধরা হলো মহাকাশ থেকে ফেরা বৃহত্তম রকেট

মহাকাশ ভ্রমণে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির এক দশকের প্রচেষ্টায় ঐতিহাসিক এক মাইলফলক অর্জন করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ২২ ঘণ্টার কক্ষপথ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসা বিশালাকার ‘স্টারশিপ’ মহাকাশযানটিকে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে…

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখবেন কোথায়

চাঁদের প্রথম ছবি তোলা সেই কিংবদন্তি ক্যামেরা এখন স্মার্টফোনে

প্রকাশ: ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬