৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল সোমবারে ঘোষিত এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে মাইক্রোসফটের মোট জনবলের প্রায় এক-চতুর্থাংশ বা ২৭ শতাংশ কর্মী এর আওতাভুক্ত হবেন।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং যুক্তরাজ্যের কিছু নির্দিষ্ট টিমের ‘ভাইস প্রেসিডেন্ট’ স্তর ও তার নিচের পদের কর্মীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। তবে ডেটা সেন্টার, বিক্রয় এবং বিপণন বিভাগে কর্মরত কর্মচারীদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

কর্মীদের ই-মেইলে দেওয়া এক বার্তায় মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান বলেন, ‘আমাদের এই “ভলান্টারি এক্সিট অফার” বা স্বেচ্ছায় পদত্যাগের সুযোগটি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এটি কর্মক্ষেত্রের নমনীয়তা বাড়াবে এবং কর্মীদের নিজস্ব ক্যারিয়ারের পরবর্তী ধাপ বেছে নেওয়ার সুযোগ দেবে।’

চলতি বছরে এটি মাইক্রোসফটের দ্বিতীয় বৃহৎ স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ। এর আগে গত এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তাদের মোট কর্মীর প্রায় ৭ শতাংশকে আগাম অবসরের সুযোগ দেয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, সে সময় যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ এই অবসর ভাতা গ্রহণ করেছিলেন।

নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের শেষে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। কিন্তু ২০২৬ সালের জুনের শেষ নাগাদ বিশ্বব্যাপী তা কমে ২ লাখ ২৩ হাজারে দাঁড়ায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার চেতনাসম্পন্ন হওয়া নিয়ে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি মানুষের মতো ভাবতে পারে বা এর কোনো অনুভূতি আছে? অবিশ্বাস্য হলেও সত্য, প্রযুক্তিবিশ্বের বড় বড় নেতা এখন এই প্রশ্ন নিয়ে বেশ সিরিয়াস হয়ে পড়েছেন। কিছুদিন আগে এক কোডার এআইকে দিয়ে জোর করে কষ্টের কথা বলানোর পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এরপরই এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কারের যুগে প্রতিদিন নতুন নতুন স্টার্টআপ ও প্রযুক্তি বাজারে আসছে। তবে এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, প্রায় ৪২ শতাংশ এআই উদ্যোগ শেষ পর্যন্ত তাদের করপোরেট প্যারেন্ট কোম্পানিগুলোর মাধ্যমে বন্ধ হয়ে যায়। অপর্যাপ্ত তহবিল, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, তী

জনপ্রিয় টার্গেট

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

প্রকাশ: ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬