০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

২০১৯ সালে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে সাইবারট্রাক উন্মোচন করে টেসলা। গাড়িটিকে শক্তিশালী, টেকসই এমনকি বুলেটপ্রুফ হিসেবেও প্রচার করা হয়েছিল। বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিলেন মাস্ক। তবে নানা সমস্যায় প্রত্যাশিত সাফল্য পায়নি গাড়িটি।

প্রাথমিকভাবে গাড়িটির দাম ৩৯ হাজার ৯০০ ডলার নির্ধারণ করা হলেও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পরবর্তী সময়ে দাম এক লাখ ডলার পর্যন্ত ওঠে। পাশাপাশি গাড়িটির অস্বাভাবিক নকশা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। শিল্প খাতের বিভিন্ন হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ হাজারের মতো সাইবারট্রাক বিক্রি করতে পেরেছে টেসলা।

উন্মোচন অনুষ্ঠানের একটি ঘটনাও গাড়িটির জন্য নেতিবাচক প্রচারণার কারণ হয়ে দাঁড়ায়। সে সময় ধাতব বল দিয়ে আঘাত করার পরীক্ষায় গাড়িটির জানালার কাচ ভেঙে যায়। পরবর্তী সময়ে ক্রেতাদের বিভিন্ন অনলাইন পরীক্ষাতেও গাড়িটির সক্ষমতা ও গুণগত মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে গত মাসে টেসলা পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়ি উন্মোচন করেছে। ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে গাড়িটির। এর সর্বোচ্চ সংস্করণে মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি বিশেষ থ্রাস্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গাড়িটি উড়তে পারবে বলে দাবি করা হয়েছে। গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেবে মাত্র এক সেকেন্ড। রোডস্টারের জন্য ইতিমধ্যে অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে টেসলা।

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

জনপ্রিয় অনলাইন গ্রাফিকস প্ল্যাটফর্ম ক্যানভা বড় ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ২২ শতাংশ কর্মী প্রভাবিত হবেন বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স জানিয়েছে, ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে তাদের এক কর্মীর কম্পিউটারে প্রবেশাধিকার নেয় হ্যাকাররা। পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একটি টুল ব্যবহার করে

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সৃজনশীল কাজের মালিক কে—একটা সময় এই প্রশ্নের সরল উত্তর ছিল, যিনি তৈরি করেছেন, তিনি। কিন্তু ডিজিটাল যুগে, বিশেষত এআই যখন সৃজনশীল বহু বিষয় উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেই সময় এই প্রশ্নের উত্তর আর সহজ থাকছে না—বিভিন্ন কারণে।

জনপ্রিয় টার্গেট

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

প্রকাশ: ০৮:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬