০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে আবারও ভবনধসে নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় ভবন ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে অন্তত ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এসব ইউনিটের মধ্যে পানিবাহী ফায়ার টেন্ডার ও উদ্ধারকারী যানও রয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির একটি অংশ ধসে সরু গলির ওপর পড়ে আছে। আশপাশের ভবনগুলোর মাঝখানে গলিজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। পুরান দিল্লির ঐতিহাসিক সরু গলিগুলোতে রাস্তার দুই পাশে যানবাহন পার্ক করে রাখায় উদ্ধারকাজে বাধার সৃষ্টি হচ্ছে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিজেদের গাড়ি সরিয়ে নিচ্ছেন, যাতে একটি অ্যাম্বুলেন্স গলির ভেতর দিয়ে যেতে পারে। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে এবং আহতদের সহায়তা দিতে বেশ কয়েক মিটার পথ হেঁটে যেতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈমের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। সবাই ঘুম থেকে উঠে দ্রুত বাইরে বেরিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম আমাদের নিজেদের বাড়িটিই ধসে পড়ছে। পরে বাইরে এসে বুঝতে পারি, পাশের নির্মাণাধীন বাড়িটি ধসে পড়েছে।’

স্থানীয় এক বাসিন্দা জানান, গত তিন থেকে চার মাস ধরে ভবনটির নির্মাণকাজ চলছিল। সেখানে কেউ বসবাস করতেন না। দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে কেবল নির্মাণশ্রমিকেরা উপস্থিত ছিলেন। ভবনটির মালিক পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।

এর কয়েক দিন আগেই উত্তর-পূর্ব দিল্লিতে একটি ভবনের দুটি ছাদ বা স্ল্যাব ধসে দুই ব্যক্তি নিহত হন। নতুন একটি তলা নির্মাণের সময় মিলান গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলাকালে বাড়িটির বিদ্যমান ছাদের একটি অংশ ধসে পড়ে। এর ফলে তার ওপরের স্ল্যাবটিও ভেঙে পড়ে বলে জানা গেছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৬০ বছর বয়সী চন্দরপাল এবং ৩৩ বছর বয়সী বিজয় কুমার। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৭ অক্টোবর উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় চারতলা একটি ভবন ধসে এক শিশুসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়।

গত ৬ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় ছেলেদের পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত একটি ভবন ধসে পড়ার পর এমসিডি দিল্লির বিভিন্ন ভবনে নিরাপত্তা নিরীক্ষা বা সেফটি অডিট পরিচালনা করেছিল। তবে সেই নিরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভরদ্বাজ। তিনি প্রশ্ন করেন, ‘রেখা গুপ্তার সরকার এবং এমসিডি দিল্লির সব ভবনে একাধিকবার নিরাপত্তা নিরীক্ষা চালিয়েছে। তা সত্ত্বেও একের পর এক ভবন ধসে পড়ছে কেন?’

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের

জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখের (এইচআইএএল) জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়ে আদালতে আইনি লড়াই চলছে। এর মধ্যেই নতুন করে জটিলতায় পড়েছে প্রতিষ্ঠানটি। লেহতে ওয়াংচুকের ডেজার্ট ফ্লাওয়ার স্কুলে ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছ

বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত।

‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবা

ভগবান রামচন্দ্র ও ভগবান কৃষ্ণের তুলনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্যের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের ‘বাগেশ্বর ধাম’-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই অধিক পরিচিত। ভগবান কৃষ্ণকে ‘বাঁকা’ এবং রামচন্দ্রকে ‘সোজা’ বলে বর্ণনা করে তাঁর দেওয়া একটি বক্তব্য…

জনপ্রিয় টার্গেট

দিল্লিতে আবারও ভবনধসে নিহত ২

প্রকাশ: ০১:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬