ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেটলাররা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

স্থানীয় ফিলিস্তিনিদের মতে, সোমবার রাতে গ্রামটিতে ইসরায়েলি সেটলারদের হয়রানির জেরে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ফিলিস্তিনি শিশুরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়লে তারা গুলি চালায়। সেই গুলিতেই বাড়ির বাইরে থাকা ৭২ বছর বয়সী ফাদ্দা আল-ফাহিদাত নিহত হন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান ছেলে আরাফাত। ফিলিস্তিনিদের দাবি, মায়ের কাছে পৌঁছানোর সময় বাড়ির বাইরে পার্ক করা এক ইসরায়েলি সেটলারের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। এতে কাছাকাছি থাকা কয়েকজন সেটলার আহত হন। এরপর আবারও গুলি চালানো হয়। এতে আরাফাতসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

ফাদ্দার পুত্রবধূ নেমা আল-ফাহিদাত বিবিসিকে বলেন, তাঁর শাশুড়ির মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

তিনি আরও বলেন, ‘আমার স্বামী গাড়ি থেকে নেমে তাঁর মা ও আহত তরুণদের কাছে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকেও গুলি করা হয়।’

নেমার অভিযোগ, আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময়ও সেটলাররা গুলি চালাতে থাকে। তিনি আরও বলেন, ‘আমরা আহতদের জড়ো করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ওই ব্যক্তি ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছিলেন। আহতদের সরিয়ে নেওয়ার পরও গুলি থামেনি।’

তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, একটি ইসরায়েলি গাড়িতে ফিলিস্তিনিরা গাড়ি দিয়ে ধাক্কা দেয়। পরে ইসরায়েলিদের লক্ষ্য করে পাথর ছোড়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানো হয়।

একটি ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ফাদ্দাকে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক গুলি করেছিলেন। সংঘাতে ফাদ্দার কোনো সম্পৃক্ততা থাকার তথ্য প্রমাণ মেলেনি।

এদিকে, ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।

ফাদ্দা হত্যার ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন আল-দুয়ুক আল-তাহতায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। স্থানীয় সূত্রের দাবি, গোপনে বাড়ি কেনার পর গত ৪ নভেম্বর একদল ইসরায়েলি সেটলার গ্রামটিতে প্রবেশ করে। চলতি মাসের শুরুতে তারা চারটি বাড়িতে বসবাস শুরু করে।

গতকাল মঙ্গলবার বিবিসির একটি দল ঘটনাস্থলে গিয়ে ফাদ্দাকে যেখানে গুলি করা হয়েছিল, সেই রাস্তার শেষ প্রান্তে বসতি স্থাপনকারীদের দেখতে পায়। এ ছাড়া নতুন করে দখলে নেওয়া চারটি বাড়ির বাইরে ইসরায়েলি পতাকাও উড়তে দেখা যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ।

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের কাছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিশাল অঞ্চল হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু-চেষ্টা’

ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই এ পরিকল্পনা করা হয়। ভোটের আগে আরব সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগ ছড়িয়ে দেওয়া, গোয়েন্দা তথ্য…

জনপ্রিয় টার্গেট

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেটলাররা

প্রকাশ: ০৪:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬