ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় সন্নিকটে, তবে ইরানকে এখনো সুযোগ দিচ্ছি: ট্রাম্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় নিজ বাসভবন মার-আ-লাগো থেকে মার্কিন সেনাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে চুক্তিতে পৌঁছানোর এবং অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য সব ধরনের সুযোগ দিচ্ছি।’

তবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই, তারা এই সুযোগ কাজে লাগাবে কি না। কেউ কেউ প্রশ্ন করেন, কেন তারা এমন করছে। তারা কি পাগল? হয়তো তাই।’

ইরানের সামরিক শক্তি দুর্বল, দাবি ট্রাম্পের

মার্কিন সেনাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে।’ তবে ইসরায়েলের পরবর্তী নেতৃত্বের সঙ্গে কীভাবে কাজ করবেন, এ প্রশ্ন করা হলে ট্রাম্প ইরানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটিকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে। ইসরায়েলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে করা প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

ইরানের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ তিনি দাবি করেন, ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে তেহরান আবার কাজ শুরু করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা অবশ্যই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাব, তবে সেখানে বাস্তব কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি।’ যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে পিক্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানান তিনি। তবে নতুন করে হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে শান্তি চায় যুক্তরাষ্ট্র

এর আগে এক মার্কিন বিমানবাহিনীর সদস্য ট্রাম্পের কাছে জানতে চান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক তিনি কীভাবে দেখছেন। জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছে। তিনি বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে। তিনি বলেন, ‘এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’

ট্রাম্প আরও বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইরান প্রসঙ্গেও কথা হয়েছে তাঁর। সাংবাদিকদের তিনি বলেন, ‘তাঁরা দুজনই ইরানের সঙ্গে চুক্তি দেখতে চান এবং আমার মনে হয়, এ ক্ষেত্রে তাঁরা আমাকে সাহায্য করছেন।’ ইরানের কাছে রাশিয়া বা চীন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কি না, তা নিয়ে অবশ্য গুরুত্ব কমিয়ে দেখান ট্রাম্প।

কোস্টগার্ডের এক সদস্য ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কীভাবে থ্যাংকসগিভিং কাটিয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একটি ছোট প্রকল্প নিয়ে কাজ করছি। এর নাম ইরান।’ ফোনালাপগুলোতে ছুটির দিনের পছন্দ-অপছন্দ নিয়েও কথা হয়। থ্যাংকসগিভিংয়ের জন্য নিজের জন্মস্থান নিউইয়র্কের বদলে ফ্লোরিডাকে বেছে নেন ট্রাম্প। মিষ্টান্ন হিসেবে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে কুমড়ার পাই পছন্দ করেন তিনি। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বেছে নেন ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে আপেল পাই।

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নিজেদের বাড়িতে ফিরছিলেন।

মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে মার্কিন আদালতে নিদাল হাসান

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসান তাঁর মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে যে সামরিক ঘাঁটিতে তিনি হত্যাকাণ্ড চালিয়েছিলেন, সেখানেই ফায়ারিং স্কোয়াডে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

বিজয় সন্নিকটে, তবে ইরানকে এখনো সুযোগ দিচ্ছি: ট্রাম্প

প্রকাশ: ০৮:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬