উত্তর: অজু ও গোসলের ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট অঙ্গগুলো ধোয়া ফরজ। এসব অঙ্গে পানি পৌঁছানো বাধ্যতামূলক। তাই কোনো কিছু যদি ত্বকের ওপর এমন আবরণ তৈরি করে, যা পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে তা দূর না করে অজু বা গোসল করলে পবিত্রতা অর্জিত হবে না।
তবে ট্যাটু বা উল্কির ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ, স্থায়ী ট্যাটু আঁকার সময় ত্বকের ওপর কালি বা রং লাগানো হয় না; বরং বিশেষ কালি ত্বকের ভেতরে প্রবেশ করানো হয়। ফলে সাধারণত ত্বকের ওপর পানির প্রবাহে কোনো বাধা তৈরি হয় না।
নামাজ আদায়সহ বেশ কিছু ইবাদতের জন্য পবিত্রতা অর্জন জরুরি। অজুর বিধান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে। মাথা মাসেহ করবে এবং পা টাখনু পর্যন্ত ধৌত করবে।’ (সুরা মায়িদা: ৬)
৩. মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।
অজুর এসব অঙ্গে নির্ধারিত অংশে পানি পৌঁছানো নিশ্চিত করতে হয়। কোনো কিছু ত্বকের ওপর আবরণ তৈরি করে পানির প্রবাহে বাধা দিলে অজুর আগে তা দূর করতে হবে।
শরীরে স্থায়ী ট্যাটু আঁকার সময় বিশেষ কালি ত্বকের ভেতরে প্রবেশ করানো হয়। ফলে সাধারণত ত্বকের ওপর এমন কোনো আবরণ তৈরি হয় না, যা পানি পৌঁছাতে বাধা দেয়। এ কারণে শরীরে স্থায়ী ট্যাটু থাকলেও অজু ও গোসল শুদ্ধ হবে।
তবে ট্যাটুর সঙ্গে যদি এমন কোনো পদার্থ বা আবরণ থাকে, যা অজুর অঙ্গের ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে অজু বা গোসলের আগে তা দূর করতে হবে। অন্যথায় পবিত্রতা অর্জিত হবে না।
অর্থাৎ, ট্যাটুর রং ত্বকের ভেতরে থাকলে এবং ত্বকের ওপর পানি পৌঁছাতে কোনো প্রতিবন্ধকতা না থাকলে শুধু ট্যাটু থাকার কারণে অজু বা গোসল নষ্ট হবে না।
অজু ও গোসল শুদ্ধ হওয়ার বিষয়টি এক, আর শরীরে ট্যাটু আঁকার বিধান আরেক। ইসলামে স্থায়ীভাবে শরীরে উল্কি বা ট্যাটু আঁকানো নিষিদ্ধ। এ বিষয়ে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উল্কি অঙ্কন করতে নিষেধ করেছেন।
তাই মুসলিমদের জন্য শরীরে স্থায়ী ট্যাটু আঁকানো থেকে বিরত থাকা উচিত। তবে কারও শরীরে আগে থেকেই ট্যাটু থাকলে শুধু এ কারণে তার অজু ও গোসল শুদ্ধ হবে না, এমন ধারণা সঠিক নয়। ত্বকের ওপর পানি পৌঁছাতে কোনো বাধা না থাকলে তার অজু ও গোসল শুদ্ধ হবে।
উত্তর দিয়েছেন, মুফতি শাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক

দৈনিক টার্গেট 

























