ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

এই পরিসংখ্যান সামনে আসার পর ‘মডেল রাজ্য’ হিসেবে গুজরাটের প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ।

আইসিএমআর-এর অধীনস্থ ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন’ ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২ লক্ষাধিক মানুষের ওপর ‘সম্পদ’ (SAMPADA) শীর্ষক এই জরিপ পরিচালনা করে। জরিপে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরী: ৬১.৪ শতাংশ

২০ থেকে ৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক নারী: ৬৩.৮ শতাংশ

১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারী: ৬৬.২ শতাংশ

১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: ৫৬.৫ শতাংশ (যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ)

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার সঙ্গে তুলনা টেনে তিনি উল্লেখ করেন, কেরালায় কিশোরী (২১.৪ %), প্রাপ্তবয়স্ক নারী (২৮ %) এবং প্রজননক্ষম নারীদের (২৯.১ %) মধ্যে রক্তশূন্যতার হার গুজরাটের তুলনায় অনেক কম। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে গুজরাটে রক্তশূন্যতার হার দেশে সর্বোচ্চ (৫৬.৫ %) হলেও কেরালায় তা সর্বনিম্ন (১৪.৫ %)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটকে ‘মডেল রাজ্য’ হিসেবে তুলে ধরার সমালোচনা করে জয়রাম রমেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও ইঙ্গিত করে প্রশ্ন তোলেন।

প্রতিবেদনটি প্রকাশের সময় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপে শনাক্ত হওয়া রক্তশূন্যতার অধিকাংশ ঘটনাই ‘মৃদু’ পর্যায়ের। মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে প্রায় সব বয়সীর ক্ষেত্রেই ‘গুরুতর’ রক্তশূন্যতায় আক্রান্তের হার ২ শতাংশের নিচে রয়েছে।

রক্তশূন্যতার এই তথ্যের পাশাপাশি চলতি বছরের মার্চ মাসে গুজরাট রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানেও শিশু অপুষ্টির ভয়াবহ চিত্র উঠে এসেছিল।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়কদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মনীষা ভকিল জানিয়েছিলেন, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ২০টি জেলায় ২ লাখ ৫ হাজার শিশুকে অপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই শিশুদের মধ্যে প্রায় ১ লাখ ৬৯ হাজার শিশু ‘কম ওজনের’ এবং ৩৬ হাজার ৮০৫ জন ‘গুরুতর কম ওজনের’ শ্রেণিভুক্ত। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের বড় অংশই রাজ্যের আদিবাসী ও গ্রামীণ জেলাগুলোর বাসিন্দা। এর মধ্যে পঞ্চমহল জেলায় সর্বোচ্চ ২০ হাজার ৭৬২ জন, বনাসকাঁথায় ১৯ হাজার ৩৯১ জন এবং খেদা জেলায় ১৮ হাজার ৫৯০ জন অপুষ্টিতে ভোগা শিশু শনাক্ত হয়েছে।

দুই জার মধ্যে দৈনিক ঝগড়া, দুজনকেই হত্যা করে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক কলহের জেরে নিজেদের স্ত্রীদের হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী জেলার জঙ্গলে পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ভাইয়ের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে।

মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা

ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানি ২০২৪ সালে তাঁর ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যে জাঁকজমক ও ব্যয়বহুল আয়োজন করেছিলেন, তার সঙ্গে পাল্লা দেওয়ার সাহস খুব কম লোকই দেখাতে পারেন। প্রায় ৬০ কোটি ডলার ব্যয়ে কয়েক মাস ধরে চলা সেই উৎসবে বিশ্বনেতা ও তারকারা উপস্থিত ছিলেন…

সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন (প্যারেন্টাল/প্যাটার্নিটি) ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপাতি বিজয়)…

জনপ্রিয় টার্গেট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

প্রকাশ: ০৪:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬