ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাক–ভেনেজুয়েলাকে জোট ছাড়তে চাপ যুক্তরাষ্ট্রের, ভাঙনের ঝুঁকিতে ওপেক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে দুটি দেশকে লক্ষ্য করে নেওয়া এসব পদক্ষেপের আগে কোনো খবর প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে ওপেকের বিরুদ্ধে তেলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখার অভিযোগ করে আসছেন ট্রাম্প। সংশ্লিষ্টদের ভাষ্য, ওই সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই দেশকে তেল উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, ওপেকের উৎপাদনসীমা এসব পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে।

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ এতটাই বেড়েছিল যে এ গ্রীষ্মে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হস্তক্ষেপ করেন। তাঁর প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে আর চাপ না দিতে রাজি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুজন ব্যক্তি।

ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এক সরকারি বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনা তোলেন। তবে দেশটির তেল মন্ত্রণালয় তাঁকে ওপেকে থাকার এবং প্রয়োজনে আরও বেশি উৎপাদন কোটা চাওয়ার পরামর্শ দেয়।

জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরাকের তেল বিক্রির আয় এখনো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে জমা হয়। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এ ব্যবস্থা চালু হয়েছিল।

ভেনেজুয়েলার সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি জবাব দেয়নি। তবে তারা নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল কীভাবে ব্যবহার হবে, তা নির্ধারণের ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, নিম্নপর্যায়ের মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ওপেক ছাড়ার বিষয়টি তুলতে পারেন। তবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় বিষয়টি ছিল না। ইরাকের সঙ্গে আলোচনার বিষয় ছিল জ্বালানি অবকাঠামোর উন্নয়ন, উৎপাদন ও পরিবহন বাড়ানো, ওপেক নয়। ওপেক এবং ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরবের সরকার এ বিষয়ে মন্তব্য করেনি।

১৯৬০ সালে বাগদাদে ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনেজুয়েলার উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটটির সদস্য ১১টি দেশ। রাশিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে ওপেক প্লাস জোটও গঠন করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হওয়ায় এখন ওপেকের বাজার প্রতিদ্বন্দ্বী। ট্রাম্প দীর্ঘদিন ধরে সংগঠনটিকে কার্টেল ও একচেটিয়া ব্যবসায়িক জোট বলে সমালোচনা করে আসছেন।

ওপেকের সদস্যপদ ফি বছরে প্রায় ২৮ লাখ ইউরো বা ৩০ লাখ ৮০ হাজার ডলার। এ অর্থ দিয়ে ভিয়েনায় সংগঠনটির সচিবালয়ের কর্মীদের বেতন, গবেষণা ও ভ্রমণ ব্যয় মেটানো হয়। ভেনেজুয়েলার অর্থ আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা যেতে পারে বলে ওয়াশিংটন যুক্তি দিয়েছিল। তবে ফি না দেওয়ার কারণে দেশটিকে বহিষ্কারের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওপেকের দুটি সূত্র।

এ বছরের শুরুতে উৎপাদনসীমা নিয়ে অসন্তুষ্ট হয়ে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দেয়। এর আগে ২০২৪ সালে অ্যাঙ্গোলা, ২০২০ সালে ইকুয়েডর ও ২০১৯ সালে কাতার জোটটি ছেড়েছে। এসব সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত নেই। আলপাইন ম্যাক্রোর প্রধান ভূরাজনৈতিক কৌশলবিদ ড্যান আলামারিউ বলেন, ‘ওপেকের ভাঙনের ঝুঁকি বাড়ছে।’

বর্তমানে ওপেক প্লাসের উৎপাদন কোটা থেকে ছাড় পেয়েছে ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে দেশটির উৎপাদন ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায় থেকে কমে গেছে। সেপ্টেম্বরে দেশটি প্রতিদিন প্রায় ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ আগামী বছরের শেষ নাগাদ উৎপাদন ১৫ লাখ ব্যারেলে উন্নীত করতে চায়।

২০১৭–২০১৮ সালে ভেনেজুয়েলার উৎপাদন কোটা ছিল প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল। উৎপাদন ওই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত দেশটির আবার কোটা ব্যবস্থায় ফেরার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন। ইরাকের ক্ষমতাসীন জোটের কিছু অংশও ওপেক ও ওপেক প্লাস ছাড়ার পক্ষে। তাদের ধারণা, জোট দুটি সৌদি আরব ও রাশিয়ার আধিপত্যে পরিচালিত হয়। তবে বাগদাদকে সদস্যপদ ফি দিতে বাধা দেওয়ার কোনো প্রমাণ নেই।

এ বছর ইরাকের সরকারে ইরানের প্রভাব কমাতে ব্যর্থ হলে দেশটিকে তেল বিক্রির আয় থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ভেনেজুয়েলার তেল বিক্রির আয় কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে জুলাইয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাবরক্ষণ দপ্তর। ট্রাম্প প্রশাসনের দাবি, এ অর্থ ভেনেজুয়েলার জনগণের প্রয়োজন, সরকারি কর্মীদের বেতন ও জরুরি সেবা খাতে ব্যয় করা হচ্ছে।

বিজয় সন্নিকটে, তবে ইরানকে এখনো সুযোগ দিচ্ছি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে ‘বিজয় সন্নিকটে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিচ্ছে তাঁর প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে ফোনালাপে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনেক মানুষের জী

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নিজেদের বাড়িতে ফিরছিলেন।

জনপ্রিয় টার্গেট

মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

ইরাক–ভেনেজুয়েলাকে জোট ছাড়তে চাপ যুক্তরাষ্ট্রের, ভাঙনের ঝুঁকিতে ওপেক

প্রকাশ: ০২:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬