ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে এই রায় ঘোষণা করেছেন আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেছেন, ‘রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এর মাধ্যমে দেশটি গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টা) রায় পড়া শুরু বিচারক ইউজি ইওয়াসাওয়া। প্রায় তিন ঘণ্টা পর তিনি রায় পড়া শেষ করেন এবং জানান, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।

আদালত জানান, ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ বা নির্মূল অভিযানের আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) নিরাপত্তা চৌকি ও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং গ্রাম পোড়ানোর ঘটনা ঘটিয়েছিল। তবে বিচারক বলেন, এসব ঘটনার পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতার প্রমাণও আদালতের সামনে এসেছে।

বিচারক ইওয়াসাওয়া বলেন, আদালতের পর্যালোচনা করা প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করেছেন। বিচারক বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্প-সংস্কৃতি রয়েছে এবং তাঁরা নিজেদের একটি পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেন। কয়েক দশক ধরে মিয়ানমারে তাঁদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও প্রমাণ রয়েছে।

এ কারণে গণহত্যা সনদের আওতায় সুরক্ষার যোগ্য গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিবেচনা করেছেন আদালত।

২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। বিচারক বলেন, মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট বড়। গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য এই সংখ্যা গুরুত্বপূর্ণ।

বিচারক ইওয়াসাওয়া গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে। ব্যক্তির ক্ষেত্রে অপরাধের দায় থাকলেও রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রের এই দায়বদ্ধতা ফৌজদারি অপরাধের মতো নয়।

২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার দায়ের করা এই মামলার সাত বছরের আইনি লড়াই অবশেষে শেষ হলো আইসিজের আজকের রায়ের মধ্য দিয়ে। আইসিজের এই রায় আপিলযোগ্য নয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।

রোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার এমন একটি মামলার রায় দিতে যাচ্ছে, যেখানে ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে গাম্বিয়া।

অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বছরের ওয়ার্কিং হলিডে ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজের বাধ্যতামূলক সময়সীমা বাড়ানো হচ্ছে। আগামী ২০২৭ সালের ১ মার্চ থেকে এ ভিসার আবেদনকারীদের দ্বিতীয় বছরের অনুমতির জন্য চার মাস গ্রামীণ এলাকায় কাজ করতে হবে।

ফিলিপাইনে সাক্ষাৎ, মোদিকে ‘কঠোর মানুষ’ বললেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব কঠোর মানুষ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের আগে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মোদির চেয়েও কঠোর হতে পারেন বলে…

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

প্রকাশ: ০৬:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬