ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এল নিনোর প্রভাবে খরা, জাতীয় দুর্যোগ ঘোষণা করল ফিজি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার (১৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেন, পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের জরুরি পদক্ষেপ জোরদার করতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় সম্পদ দ্রুত কাজে লাগানো এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সহায়তায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

রাবুকা বলেন, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় দৈনন্দিন জীবনে পানির প্রাপ্যতা নিয়ে ফিজির পরিবারগুলো উদ্বিগ্ন। কৃষকেরা ফসল ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিশেষ করে, প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের জনগোষ্ঠীর পানির সরবরাহের ওপর চাপ বাড়ছে। এসব উদ্বেগ বাস্তব এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

সরকারি বরাদ্দের অর্থ দিয়ে পরিবার ও কৃষকদের জন্য জরুরি পানির সরবরাহ নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে এক মাসের জন্য জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাউন্সিলের পরামর্শ অনুযায়ী এ সময়সীমা বাড়ানো বা প্রত্যাহার করতে পারবে সরকার।

এল নিনো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া দেখা দেয়। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র গত সপ্তাহে জানিয়েছে, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে। আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার আশঙ্কা ৭৯ শতাংশের বেশি।

ফিজির আবহাওয়া অধিদপ্তর গত অক্টোবরে জানায়, নভেম্বর থেকে আগামী এপ্রিল পর্যন্ত দেশটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জানুয়ারি পর্যন্ত দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে দেশটিতে পানিসংকট আরও বাড়তে পারে।

সাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানের

চলতি বছরের প্রথম সাত মাসে ৩১ টনের বেশি মূল্যবান জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৮ মিলিয়ন ডলারের বেশি। দেশটির হেরাত প্রাদেশিক সরকারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আইসিজে এই প্রথম এমন রায় দিলেন।

মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমার সেনাবাহিনীর ২০১৭ সালের দমন-পীড়ন অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছেন, ওই অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা…

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

এল নিনোর প্রভাবে খরা, জাতীয় দুর্যোগ ঘোষণা করল ফিজি

প্রকাশ: ১২:০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬