পোল্যান্ডের বিচার বিভাগ ঘিরে সরকার-প্রেসিডেন্ট বিরোধ তুঙ্গে, সর্বোচ্চ আদালতে পুলিশ মোতায়েন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের মধ্যপন্থী সরকার এবং সাবেক ক্ষমতাসীন রক্ষণশীল ‘ল অ্যান্ড জাস্টিস’ (পিআইএস) পার্টির অনুসারী বিচারকদের মধ্যে দীর্ঘদিনের চলা ক্ষমতার লড়াই থেকেই এই নজিরবিহীন সংকটের উৎপত্তি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির আকস্মিক অবনতি ঘটে যখন পোল্যান্ডের বিচারমন্ত্রী ভালদেমার জুরেক সাংবিধানিক আদালতের সভাপতি বগদান শোয়েচকভস্কি এবং সহ-সভাপতি বার্তোলোমেই সোখানস্কির বিচার বিভাগীয় অনাক্রম্যতা (ইমিউনিটি) তুলে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পরিকল্পনা করছে বিচার বিভাগ।

গতকাল শুক্রবার ওয়ারশতে আদালতের বাইরে পিআইএস সমর্থকেরা তুমুল বিক্ষোভ শুরু করলে দাঙ্গা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে। বিক্ষোভকারীদের ভবনে প্রবেশে বাধা দিতে আদালত চত্বর ঘিরে ফেলে পুলিশ।

আন্তর্জাতিক সফর চলাকালীন এই সংকটের খবর পেয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোকি সেনেগালগামী বিমান মাঝপথ থেকেই ঘুরিয়ে দেশে ফিরে আসেন। যুব অলিম্পিক গেমসে যোগ দিতে ডাকার যাওয়ার কথা ছিল তার। দেশে ফিরেই পিআইএস সমর্থিত এই প্রেসিডেন্ট সরাসরি সাংবিধানিক আদালতে প্রবেশ করেন বলে তাঁর চিফ অব স্টাফ নিশ্চিত করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক তাঁর সরকারের পদক্ষেপকে শক্তভাবে সমর্থন করেছেন। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লেখেন, ‘আইনের শাসন পুনরুদ্ধার করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ল অ্যান্ড জাস্টিস দলের বছরের পর বছর ধরে চালানো বেআইনি কর্মকাণ্ডের পর এটি একটি কঠিন এবং বেদনাদায়ক প্রক্রিয়া, তবে এর জন্য কঠোর পদক্ষেপের বিকল্প নেই।’

সাংবিধানিক আদালতের সভাপতিকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার পর পোল্যান্ডের পার্লামেন্ট কর্তৃক মনোনীত বিচারক আনা কোরভিন-পিওত্রভস্কা আদালতের সাময়িক দায়িত্বে নিয়োজিত হয়েছেন। তবে প্রেসিডেন্ট নাভরোকি দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছেন, এই বিচারকদের নির্বাচন প্রক্রিয়ায় আইনি ত্রুটি ছিল। এ কারণে তিনি নতুন বিচারকদের শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।

চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় কাউন্সিলের ভেনিস কমিশন এক রুলিংয়ে জানায়, বিচার বিভাগীয় অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট নাভরোকির উচিত এসব বিচারকের দ্রুত শপথ গ্রহণ করানো। বিচারমন্ত্রী জুরেকের অভিযোগ, শোয়েচকভস্কি ও তাঁর ডেপুটি নতুন বিচারকদের কাজ করতে না দিয়ে অপরাধমূলক আচরণ করেছেন।

পরবর্তী সময়ে ইউরোপীয় মানবাধিকার আদালত এবং ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কোর্ট রুলিং জারি করে যে, পিআইএস সরকার অনিয়মের মাধ্যমে নিজস্ব বিচারকদের বসিয়ে সাংবিধানিক আদালতের নিরপেক্ষতা নষ্ট করেছে। এই ইউরোপীয় রায়ের ওপর ভিত্তি করেই ডোনাল্ড টুস্কের বর্তমান সরকার সাংবিধানিক আদালতের রায় প্রকাশ করা বন্ধ করে দেয়।

তবে আগামী বছর পোল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুস্কের রাজনৈতিক বিরোধীরা অভিযোগ করছেন, ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে টুস্ক আদালত সংস্কারের নামে এই বিতর্কিত উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি তাঁর ক্যাবিনেটের সাবেক মন্ত্রী ও আইনজীবী মাচেই বেরেককে আদালতের বিচারক হিসেবে মনোনীত করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আইনজীবী ও আইনি বিশ্লেষক অধ্যাপক মার্সিন মাতচাক সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অস্ত্রধারী পুলিশের উপস্থিতি এবং বিচারমন্ত্রীর জারি করা নির্দেশের মাধ্যমে সাংবিধানিক আদালতের প্রধানকে সরানোর এই ঘটনা পোল্যান্ডে আইনের শাসনের ওপর আগামী বহু বছরের জন্য একটি নেতিবাচক ও বিপজ্জনক প্রভাব ফেলবে।’

সংকট সমাধানে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পোল্যান্ডের বিচার বিভাগীয় ও সাংবিধানিক অচলাবস্থা আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা

রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম নোভায়া গেজেতা বন্ধের ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক সের্গেই সোকোলভ। দেশটির কর্তৃপক্ষ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সংবাদমাধ্যমটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা দিলেন যাত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী জানিয়েছেন, কীভাবে মুহূর্তের মধ্যে স্বাভাবিক একটি ট্রেনযাত্রা পরিণত হয়েছিল মৃত্যুর বিভীষিকায়। সেবাস্তিয়ান হেরেরো (৪৬) নামের ওই যাত্রী বলেছেন, দুর্ঘটনার পর ট্রেনের বিধ্বস্ত বগি থেকে বেরিয়ে আসা মানুষের আর্তনাদ ও মরদেহের দৃশ্য তাঁকে গভীরভাবে নাড়া

ভোটে জেতার পর বিচারক ও শীর্ষ আমলাদের পদত্যাগ করতে বলছে সার্বিয়ার শিক্ষার্থীরা

সার্বিয়ায় সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্দর ভুচিচের দলকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিচার বিভাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন নবনির্বাচিত রাজনৈতিক জোট।

জনপ্রিয় টার্গেট

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

পোল্যান্ডের বিচার বিভাগ ঘিরে সরকার-প্রেসিডেন্ট বিরোধ তুঙ্গে, সর্বোচ্চ আদালতে পুলিশ মোতায়েন

প্রকাশ: ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬