০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার এ হামলা হয়।

জ্বালানি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘রিয়াদে সৌদি আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ভবনটির ওপর হামলার ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত বা নিহত হননি।’

ঘটনাটি মোকাবিলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে রোববার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এসব ক্ষেপণাস্ত্র রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছিল দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সম্ভাব্য বিপদের বিষয়ে এর আগে রিয়াদ নগরী ও নজরান প্রদেশে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। তবে অল্প সময়ের মধ্যেই সতর্কতা তুলে নেওয়া হয়। একইভাবে বুখাইক ও আল-আহসা গভর্নরেট এবং দাম্মাম নগরীতেও সতর্কতা জারি করা হয়েছিল। বিপদ কেটে যাওয়ার পরপরই সেসব সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।

জোটের তথ্য অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত কিংবা ধ্বংস করা হয়েছে।

শনিবার রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর আগের দিন নজরান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছিল কর্তৃপক্ষ। ৬ নভেম্বর রিয়াদ ও মক্কা অঞ্চলে ছোড়া দুটি ড্রোনও ধ্বংস করা হয়।

এ ছাড়া ৫ নভেম্বর মদিনা অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। ৩ নভেম্বর দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মক্কা অঞ্চলের দিকে পাঠানো তিনটি ড্রোন ধ্বংস করা হয়। ২ নভেম্বর রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।

জোট আরও জানিয়েছে, ১ নভেম্বর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল।

আরব দলগুলোর সঙ্গে জোট ইসরায়েলকে তছনছ করে দেবে: নেতানিয়াহু

ইসরায়েলে আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠন দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের জোট ইসরায়েলের পতন ঘটাবে।

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র

প্রকাশ: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬