‘সুপারহিরো’ বাবাকে স্মরণ করল আরউইন পরিবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

গ্রেট ব্যারিয়ার রিফে পানির নিচে একটি তথ্যচিত্রের শুটিংয়ের সময় একটি স্টিংরে স্টিভের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

২৮ বছর বয়সী বিন্দি বলেন, তিনি সবসময় মনে করতেন তাঁর বাবার সবচেয়ে বড় উত্তরাধিকার বন্যপ্রাণী সংরক্ষণ। কিন্তু এখন তিনি মনে করেন, স্টিভের প্রকৃত উত্তরাধিকার হলো ভালোবাসা—পৃথিবীর প্রতি এবং একে অপরের প্রতি ভালোবাসা।

বাবাকে হারানোর পর মা টেরি এবং ভাই রবার্টের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটিও তুলে ধরেন বিন্দি। তিনি বলেন, তাঁর মা জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছেন, আর তিনি ও তাঁর ভাই হারিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে। শোক কখনো পুরোপুরি চলে যায় না; প্রতিদিনই তাঁরা শোককে সঙ্গে নিয়ে পথ চলেন।

বিন্দি জানান, তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে নানা তথ্যচিত্রে দাদু স্টিভকে দেখে বড় হচ্ছে। স্টিভকে কখনো সামনাসামনি না দেখেও শিশুটি তাঁর ‘কুমির দাদু’র কাছ থেকে ভালোবাসা অনুভব করে।

স্টিভের মৃত্যুর পরও আরউইন পরিবার কুইন্সল্যান্ডের অস্ট্রেলিয়া জু পরিচালনা করে আসছে। বিন্দির ভাষায়, তাঁর বাবার জীবন ও কাজ এমন গভীর প্রভাব রেখে গেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়বে।

স্টিভের স্ত্রী টেরিও সামাজিক মাধ্যমে স্বামীকে স্মরণ করেন। অন্যদিকে ছেলে রবার্ট শৈশবে বাবার কোলে থাকা একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তোমার উত্তরাধিকার চিরন্তন।’

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর বিজয়ী হন রবার্ট। এর এক দশক আগে একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁর বোন বিন্দি।

ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে হাঁটুপানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে যাত্রীদের ট্রলি ঠেলে পানি পেরিয়ে টার্মিনালে প্রবেশ করতে দেখা গেছে। একই সঙ্গে দিল্লিগামী অন্তত পাঁচটি ফ্লাইট লক্ষ্ণৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি শিগেকো কাগাওয়া ১১৫ বছর বয়সে মারা গেছেন। নারা প্রিফেকচারের ইয়ামাতোকোরিয়ামা শহরের বাসিন্দা কাগাওয়া গতকাল বৃহস্পতিবার ১১৫ বছর ৯১ দিন বয়সে মারা যান।

জনপ্রিয় টার্গেট

ব্রিকসের জন্য সি চিন পিংয়ের ৫ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়বে চীন

‘সুপারহিরো’ বাবাকে স্মরণ করল আরউইন পরিবার

প্রকাশ: ০৯:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬